রান্নার জন্য গৃহিণীদের কাছে পাটখড়ির বেশ কদর। জ্বালানি হিসেবে পাটখড়ির চাহিদা থাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে পাটখড়ি কিনতে দেওয়ানগঞ্জ বাজারে আসছেন ক্রেতারা। জ্বালানি ছাড়াও পানের বরজে বাঁশের শলার বিকল্প হিসেবে পাটখড়ি ব্যবহার হয়ে থাকে। তাই পানের বরজের জন্যও পাটখড়ি কিনতে দূরদূরান্ত থেকে আসেন পান চাষীরা।ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে বসেছে এই পাটখড়ির হাট। প্রতিদিন বিকালে বসে এই হাট। আর তাই প্রতিদিন এই বাজার থেকে পাটখড়ি কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় পাটখড়ির দামও বেড়ে গেছে। হাতের কাছে পাটখড়ি পেয়ে খুশি ক্রেতারাও।প্রতিমণ পাটখড়ি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা দরে। প্রতিটি আটি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। গৃহস্থের চাহিদা অনুযায়ী বিক্রেতারা বিক্রি করছেন পাটখড়ি। দাম ও চাহিদা বেশি থাকায় লাভবান হচ্ছেন তারা।প্রত্যন্ত চরাঞ্চলে উৎপাদিত পাটখড়ি দেওয়ানগঞ্জ বাজারে কৃষকরা নিয়ে আসেন বিক্রির জন্য। পাটখড়ি বিক্রি হচ্ছে ভালো, ভিড় বাড়ছে ক্রেতাদের। দাম বেশি পেয়ে খুশি বিক্রেতারা। পাটখড়ি বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। হাতের কাছে পাটখড়ি পেয়ে খুশি ক্রেতারাও। প্রতিদিন বিকালে বসে পাটখড়ির এই বাজার। ২৫ থেকে ৩০ হাজার টাকার পাটখড়ি বিক্রি হয় প্রতিদিন।সরেজমিন দেখা গেছে, স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে পাটখড়ি। মধ্যবাজারে বিশাল জায়গা জুড়ে পাটখড়ির ছোট-বড় আটি। প্রতিদিন ২৫ থেকে ৩০ জন বিক্রেতা পাটখড়ি নিয়ে আসেন বাজারে। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় পাটখড়ির দামও বেড়ে গেছে। প্রতিদিন পাটখড়ি ক্রয় করতে ট্রলি ও ভ্যান নিয়ে দূরদূরান্ত থেকে আসছেন লোকজন।উপজেলার খারুয়া, মহেষকুড়া, বিরাশী, হাটশিরা, নরেন্দ্রপুর, কুর্শা, কাকুরিয়া, কয়ারপুর, রাজাপুর, বেলতৈলসহ আশেপাশের লোকজন আসছেন পাটখড়ি ক্রয় করতে।বিরাশী গ্রামের আঃ বারেক, তাহের উদ্দিন, আঃ হান্নান, হাটশিরা গ্রামের শাহজাহান, আঃ খালেক এসেছেন স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি ক্রয় করতে। কথা হয় তাদের সাথে। তারা জানান, প্রতিদিন দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি বিক্রি হয়। তাই কিনতে এসেছেন।চরমহেষকুড়া গ্রামের সাইফুল, মহেষকুড়া গ্রামের আবু তাহের বলেন, আমরা প্রতিদিন দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি আনি বিক্রির জন্য। ভালোই বিক্রি হয়। এতে আমরা লাভবান। ছয় মাসের জন্য এ ব্যবসা চলবে অগ্রহায়ণ মাস পর্যন্ত।স্থানীয় খারুয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও দেওয়ানগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম বলেন, দেওয়ানগঞ্জ একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে প্রতিদিন বিকালে বসে পাটখড়ির হাট। স্বল্পকালীন পাটখড়ির এই ব্যবসা করে লাভবান হচ্ছেন বিক্রেতারা। আশেপাশের মধ্যে একমাত্র পাটখড়ি বিক্রির হাট এটি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর
মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা
লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে একশো লিচুর ব্যান্ডে কম সংখ্যক লিচু বিক্রির অভিযোগে দুই লিচু বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার Read more

‘ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বিএনপি’
‘ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বিএনপি’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী Read more

ফিলিস্তিনের ‘পেলে’কে গুলি করে হত্যা করল ইসরাইল
ফিলিস্তিনের ‘পেলে’কে গুলি করে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। বুধবার (০৬ আগস্ট) গাজায় এই Read more

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৮
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৮

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু'জন পুরুষ ও দু'জন নারী। Read more

চরফ্যাশনে ৬ মাস ধরে জলাবদ্ধতা, গ্রামবাসীর ভোগান্তি
চরফ্যাশনে ৬ মাস ধরে জলাবদ্ধতা, গ্রামবাসীর ভোগান্তি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামটি সবচেয়ে অবহেলিত। গত ১৭ বছরেও উন্নয়নের ছোঁয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন