ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামটি সবচেয়ে অবহেলিত। গত ১৭ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে একেবারে পিছিয়ে রয়েছে গ্রামটিতে। সামান্য বৃষ্টি হলেই জমে হাঁটু সমান কাঁদা পানি। এতে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসী।শনিবার (২৩ আগস্ট) সরেজমিনে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে গিয়ে দেখা গেছে, দৌলতপুর চার্চ অব বাংলাদেশ কলোনীর বেরিবাঁধ থেকে পশ্চিমে মালেক হাওলাদার বাড়ি পর্যন্ত প্রায় ১২শ ফুট এবং দক্ষিণে বেড়িবাঁধ থেকে উত্তরে জলিল মেম্বার বাড়ির সংলগ্ন পাকা সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা। বর্তমানে বৃষ্টির কারণে রাস্তাটিগুলোতে কাঁদা পানি জমে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে চার্চ অব বাংলাদেশ কলোনিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেখানকার বাসিন্দাদের চলাচলের বিকল্প কোনো পথের ব্যবস্থা না থাকায় নিয়মিত হাঁটু সমান কাদা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।দৌলতপুর চার্চ অব বাংলাদেশ কলোনির বাসিন্দা মো. বেলায়েত মাঝি বলেন, ‘গত ১৭ বছর চরফ্যাশনের সব জায়গায় উন্নয়ন হলেও আমাদের এই দৌলতপুর গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বছরের ৬ মাস বর্ষা মৌসুমে আমরা পানিবন্দি থাকি। সকলের ঘরের সামনে এবং রাস্তাঘাট, উঠান পানিতে নিমজ্জিত থাকে। আমাদের দুঃখ বোঝার মতো নাই কেউ।’কলোনীর বাসিন্দা মৃত নসু মাঝির স্ত্রী কহিনুর বেগম বলেন, ‘আমাদের ভোগান্তির কথা বলে বোঝানো যাবে না, নিজ চোখে দেখতে হবে। ঘর থেকে বেড় হলেই পানিতে পা দিতে হয়। রাস্তায় হাঁটু সমান কাঁদা পানি তা মাড়িয়ে নিয়মিত চলাচল করতে হয়। জনপ্রতিনিধিদের কাছে আবেদন করে কোনো ফল হয় না। অন্তবর্তীন সরকারের কাছে দাবি আমাদের রাস্তাটি অথবা পানি নিরসনের ব্যবস্থা করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।’কলোনীর বাসিন্দা মো. কামাল হোসেন বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই মানুষের ঘরবাড়ি ও চলাচলের রাস্তাঘাট ডুবে যায়। নিয়মিত হাঁটু পানি পেরিয়ে চলাচল করতে হয়। ছেলে মেয়েদের স্কুলে আসা যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দেশে নির্বাচন এলে এই সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হওয়ার পর চেয়ারম্যান-মেম্বাররা আর কোনো খোঁজ নেয় না।’চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি এমাদুল হোসেন বলেন, ‘এ বিষয়ে আপনার মাধ্যমে অবগত হলাম। গ্রামবাসী লিখিত অভিযোগ দিলে উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাকরাইলে সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
কাকরাইলে সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে তিন দফা দাবিতে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে Read more

উলিপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
উলিপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে টেন্ডার, কোটেশন ছাড়াই অবৈধভাবে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে।এ ঘটনায় গত Read more

এইচআর অ্যাডমিন কীভাবে হওয়া যায়, কাজ ও চাকরির সম্ভাবনা কেমন?
এইচআর অ্যাডমিন কীভাবে হওয়া যায়, কাজ ও চাকরির সম্ভাবনা কেমন?

একটি প্রতিষ্ঠানের মূল শক্তি হলো তার কর্মীরা। যত আধুনিক প্রযুক্তিই ব্যবহার করা হোক না কেন, দক্ষ জনবল ছাড়া কোনও সংস্থাই Read more

গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু
গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভেতরে তীব্র ক্ষুধা সংকট ও আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই ইসরায়েলি বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। গত ২৪ Read more

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক
কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক

কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাইকে দেশটির রাজধানী বোগাতার এক জনসভায় গুলি করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে Read more

চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ
চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (১৮ জুলাই) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন