ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গণমাধ্যম এ বিষয়ে তদন্ত করতে চাইলে সেনাবাহিনী সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে।বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন।ঘটনার পরপরই, কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দেয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই।’ বিবৃতিতে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, যেকোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে তদন্ত করতে পারে। সেনাবাহিনীসহ যে কাউকে ইন্টারভিউ করতে পারে বা সংশ্লিষ্ট যেকোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করতে প্রস্তুত আছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা
সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাউলাগঞ্জ পশু হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপে হাট ইজারাদারকে শাস্তির আওতায় আনা হয়েছে। রবিবার (০১ জুন) দুপুর Read more

নতুন ৩ জাতের ধান উদ্ভাবন করেছে ব্রি
নতুন ৩ জাতের ধান উদ্ভাবন করেছে ব্রি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ধানের আরও তিনটি নতুন জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে একটি লবণাক্ততা সহনশীল, একটি উচ্চফলনশীল বোরো Read more

নড়াইল-২ বিএনপি প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে আমরণ অনশন
নড়াইল-২ বিএনপি প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে আমরণ অনশন

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের অনুসারীরা আমরণ অনশন করছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) Read more

চট্টগ্রামে পুলিশের ওপর হামলাকারী ‘ছিনতাইচক্রের হোতা’ ৫১ দিন পর গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশের ওপর হামলাকারী ‘ছিনতাইচক্রের হোতা’ ৫১ দিন পর গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ে সংঘটিত পুলিশের ওপর হামলার ঘটনার পর ৫১ দিন ধরে পলাতক থাকা ছিনতাইচক্রের মূল Read more

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর Read more

হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে ইমামের মৃত্যু
হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে ইমামের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৫০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন