দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া ও গরমের পর ঢাকায় অবশেষে স্বস্তির ইঙ্গিত মিলেছে। বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।দুপুর ১২টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের কিছু সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এসময় দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।অন্যদিকে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার দেশজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমতে পারে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক উপজেলা আমিরসহ জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাবেক উপজেলা আমিরসহ জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াত ইসলামীর সাবেক উপজেলা আমিরের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জেলার কালীগঞ্জ উপজেলার Read more

৩১ মার্চ: নামাজের সময়সূচি
৩১ মার্চ: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ইংরেজি, ১৭ চৈত্র ১৪৩২ বাংলা, ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ভূঞাপুরে কেন্দ্রীয় মসজিদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তোলপাড়
ভূঞাপুরে কেন্দ্রীয় মসজিদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তোলপাড়

টাঙ্গাইলের ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মনোয়ারুল ইসলাম Read more

পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট
পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট

দক্ষ কর্মীদের ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। পাঁচ বছর চাকরি করা কর্মীদের উপহার হিসেবে ফ্ল্যাট দিচ্ছে তারা। Read more

১২ অক্টোবর: নামাজের সময়সূচি
১২ অক্টোবর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা: নড়াইলের সব পাম্প বন্ধ
ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা: নড়াইলের সব পাম্প বন্ধ

নড়াইলে তেল না পেয়ে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৫) হত্যার ঘটনায় জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন