ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। উপত্যকাটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলা চালানোর নির্দেশ দেওয়ার পর গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে।মূলত রাফাহতে বন্দুক হামলায় এক ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পর হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু। বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এতইসঙ্গে নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তরও স্থগিত রাখার কথা জানিয়েছে হামাস।একইসঙ্গে তারা সতর্ক করেছে, ইসরায়েলের পক্ষ থেকে বড়সড় কোনও উস্কানি দেওয়া হলে গাজায় মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হবে এবং বাকী ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধার বিলম্বিত হবে।অবশ্য ইসরায়েলি এই হামলা সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনও টিকে আছে। ওয়াশিংটন ডিসিতে তিনি সাংবাদিকদের বলেন, “ছোটখাটো সংঘর্ষ হতে পারে। আমরা জানি গাজায় কেউ একজন (ইসরায়েলি) সৈন্যকে আঘাত করেছে। আমরা আশা করি ইসরায়েল জবাব দেবে, তবুও আমি মনে করি শান্তি স্থিতিশীল থাকবে।”এদিকে রাফাহতে সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে হামাস।গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৯৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং মানুষকে জরুরি ত্রাণ পৌঁছানোও কঠোরভাবে সীমিত রাখা হচ্ছে।হামাস এক বিবৃতিতে ইসরায়েলের সর্বশেষ এই হামলাকে যুদ্ধবিরতির “স্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করে আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে এবং বলেছে, তারা চুক্তি মেনে চলছে।হামাস নেতা সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বলেছেন, মরদেহ উদ্ধারে তাদের কিছু অসুবিধার মুখে পড়তে হচ্ছে এবং বাকি মরদেহ উদ্ধারে যে বিলম্ব হচ্ছে সেটির দায়ও ইসরায়েলের ওপরই বর্তায়।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ৪ Read more

বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার
বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।সোমবার (৫ মে) রাত ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য Read more

মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছরের বৃদ্ধা
মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছরের বৃদ্ধা

পছন্দের তারকা খেলোয়াড়কে প্রেমের প্রস্তাব কিংবা বিয়ের প্রস্তাব দেওয়া ক্রীড়াঙ্গনে নতুন কিছু নয়। গ্যালারিতে প্লেকার্ড হাতে পছন্দের তারকাকে এমন ধরনের Read more

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ২০
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ২০

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে ২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত সবাইকে জীবিত উদ্ধার করেন। Read more

বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা
বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা

আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক কিছুতেই 'জঙ্গি' তকমা দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে বলে সমালোচনা রয়েছে; এখন আবার রাষ্ট্রীয় বয়ানে Read more

এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন