লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াত ইসলামীর সাবেক উপজেলা আমিরের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।মঙ্গলবার
(৬ জানুয়ারি) রাতে জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় জেলা বিএনপির
সহ-সভাপতি ও লালমনিরহাট–২ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুলের
বাসভবনে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এ আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে
কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল
লতিফ মাস্টারের নেতৃত্বে পাঁচ শতাধিক জামায়াত নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ
সময় সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন ফুলের তোড়া দিয়ে বিএনপিতে
আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম
আহ্বায়ক বিধান চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, বিশিষ্ট সমাজসেবক
আলহাজ্ব মফিজ উদ্দিন, গোড়ল ইউনিয়ন বিএনপির সভাপতি গজর উদ্দিন পাটোয়ারী এবং
কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম
মানিক।অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ
বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত
ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই Read more

চীনের হাসপাতালের জন্য দেবীগঞ্জে জমি চিহ্নিতকরণ
চীনের হাসপাতালের জন্য দেবীগঞ্জে জমি চিহ্নিতকরণ

চীনের উপহার হিসেবে ১০০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন জেলা Read more

পত্রিকা: ‘চাপের মুখে বিএনপি’
পত্রিকা: ‘চাপের মুখে বিএনপি’

রোববার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপি বিপাকে রয়েছে এবং দলে শুদ্ধি অভিযান চালানো হবে, Read more

এ পর্যন্ত বাংলাদেশে কত জনকে পুশ করা হয়েছে, জানালেন হিমন্ত
এ পর্যন্ত বাংলাদেশে কত জনকে পুশ করা হয়েছে, জানালেন হিমন্ত

অনুপ্রবেশকারী সন্দেহে গত কয়েক মাসে ৩৩০ জনেরও বেশি নারী-পুরুষকে বাংলাদেশে পুশ করেছে ভারতের আসাম রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব Read more

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের ওপর ৫ম দিনের শুনানি চলছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন