বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক পরিপত্র জারি করে এ তথ্য জানিয়েছে মাউশি।পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সমান নির্ধারণ করা হয়েছে।পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ‘পরিশিষ্ট-ঘ’ এর কাম্য শিক্ষাগত যোগ্যতা (নির্দিষ্ট পদের বিপরীতে) সংশোধন করে কাম্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হলো।পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতা বর্তমানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান।এ ক্ষেত্রে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।অন্যদিকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান। এ ক্ষেত্রে শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ছুটির মধ্যেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা
ঈদের ছুটির মধ্যেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা

ঈদুল আজহার ছুটির মধ্যেই দেশের কিছু এলাকায় আজ বুধবার সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব Read more

কৌশলের নামে ‘গুপ্ত’ রূপ নেয়নি বিএনপির কর্মীরা: তারেক রহমান
কৌশলের নামে ‘গুপ্ত’ রূপ নেয়নি বিএনপির কর্মীরা: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৌশলের নামে ‘গুপ্ত’ কিংবা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে Read more

সরকার নির্ধারিত দামে দেবীগঞ্জে ধান চাল সংগ্রহ শুরু
সরকার নির্ধারিত দামে দেবীগঞ্জে ধান চাল সংগ্রহ শুরু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।শনিবার (১৭ মে) দুপুর ১টায় উপজেলা Read more

পুঠিয়ায় বিশেষ অভিযান, আ. লীগের দুই নেতা গ্রেপ্তার
পুঠিয়ায় বিশেষ অভিযান, আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান সরকার (৫৫) ও হজরত আলীকে (৬০) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন