ঈদুল আজহার ছুটির মধ্যেই দেশের কিছু এলাকায় আজ বুধবার সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।নির্দেশনায় বলা হয়েছে, ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে ১১ জুন সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।বুধবার অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি পাবেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রবিবার (০৫ অক্টোবর) এক Read more

মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প
মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় মাচাদো যদি Read more

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন রুমিন ফারহানা
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও Read more

হোমনায় ক্যানোলা না বসাতে পেরে প্রাইভেটে অতিরিক্ত বিলের অভিযোগ
হোমনায় ক্যানোলা না বসাতে পেরে প্রাইভেটে অতিরিক্ত বিলের অভিযোগ

কুমিল্লার হোমনা উপজেলা সদরে অবস্থিত বেসরকারী হাসপাতাল গুলিতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগী ও Read more

ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?
ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে আবারও অস্বস্তির ছাপ পড়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন