বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৌশলের নামে ‘গুপ্ত’ কিংবা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না।আজ শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।তিনি বলে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে।আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেড় লাখের বেশি মামলা দেওয়া হয়, ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়। তারা ঘর-বাড়ি ছাড়া থাকতে হয়েছে বছরের পর বছর। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া প্রতিটি মামলা রাজনৈতিক উদ্দেশে করা হয়েছে। যারা বিগত সময়ে নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। গুম-খুন ও নানা নির্যাতনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি।তারেক রহমান বলেন, প্রতিটি অন্যায়ের ন্যায়বিচার হতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।গুম ও খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখা যাবে না। সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা আমরা দেখেছি, তবে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দেবে। জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় গেলে গুম-খুনের শিকার শহীদদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে।বিএনপির এই শীর্ষ নেতা বলেন, কেউ কেউ নানা কথা ও অজুহাতে গণতন্ত্রের পথ ব্যাহত করতে চায়। যারা গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন সফল হতে না পারে- সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ গণতন্ত্রের পথ রুদ্ধ হলে তা শহীদদের প্রতি চরম অবিচার হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস

ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি। সকাল ৭টার পর কিছুটা কমলেও আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে Read more

বাউফলে বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি ভুগছে শিশুরা
বাউফলে বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি ভুগছে শিশুরা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে সর্দি-কাশি। গত সাত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে এক Read more

ফ্রান্সে ফেরত পাঠানো অভিবাসী ফের নৌকায় চড়ে যুক্তরাজ্যে
ফ্রান্সে ফেরত পাঠানো অভিবাসী ফের নৌকায় চড়ে যুক্তরাজ্যে

‘ওয়ান ইন ওয়ান আউট’ চুক্তির আওতায় ফ্রান্সে ফেরত পাঠানো এক অনিয়মিত অভিবাসী আবারও নৌকায় চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে Read more

আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ
আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর তাকে Read more

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল Read more

নষ্ট মাংস ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ!
নষ্ট মাংস ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ!

হোটেলের পুরনো মাংস ফ্রিজে রেখে আবারও ভোক্তাদের জন্য ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ। এই অপরাধের দায়ে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন