রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান সরকার (৫৫) ও হজরত আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৭ ডিসেম্বর) সারারাত অভিযান চালিয়ে এই দুই নেতাকে গ্রেপ্তার করে পুঠিয়া থানা পুলিশের একটি টিম।গ্রেপ্তারকৃত- হান্নান সরকার উপজেলার জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কানাইপাড়া এলাকার মোহাম্মদ আলী মন্ডলের ছেলে এবং হজরত আলী জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই এলাকার মৃত আকবর আলীর ছেলে।থানা সূত্রে জানা গেছে, পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী আদালতে পাঠানো হয়েছে।এবিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নির্বাচন উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে।#এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড

ইসরায়েল ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। এছাড়াও অন্য ‘শত্রু’ দেশগুলোর সঙ্গেও ইরানের কোনও Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি

শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার Read more

ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ, শবনম ফারিয়ার প্রতিবাদ
ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ, শবনম ফারিয়ার প্রতিবাদ

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট সরব শবনম ফারিয়া। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার কথা বললেন  ডা. Read more

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন
আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতি তদন্তে এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স ও Read more

স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত
স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। রমজান ও ঈদের বিশেষ Read more

প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব
প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন