কিশোরগঞ্জের ভৈরবকে জেলায় রূপান্তর করার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছেন আন্দোলনকরীরা। তারা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে “ভৈরবকে জেলা চাই” স্লোগান দিতে থাকেন। পরে বিক্ষোভকারীরা ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলন প্রত্যাহার করেন।এসময় কয়েকজন যাত্রী আহত হন। পরে ১১টা ৪০ মিনিটে ভৈরব স্টেশন ছেড়ে যায় ট্রেন। বর্তামনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।এ সময় রেলওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। জেলার দাবিতে বেশ কিছু দিন যাবত উত্তাল ভৈরব। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শহরের ভৈরব রেলওয়ের স্টেশনে প্লাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রোডের রেল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় উপকূল এক্সপ্রেস ট্রেন আটকিয়ে বেডমিন্টন খেলেন আন্দোলনকারীরা।এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী  উপকূল এক্সপ্রেস ট্রেনকে ভৈরব রেলওয়ের স্টেশনে আটকে দেন আন্দোলনকারীরা। এতে রেলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।  প্রায় ১ ঘন্টা ২০ মিনিট যাবত ট্রেনটি আটকে থাকে। উত্তেজিত জনতার ভয়ে কথা বলতে রাজি হননি যাত্রীরা।এ ছাড়াও আন্দোলনে ভৈরবের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী এবং স্কুল কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেন।আন্দোলনে সমর্থন জানালেও ট্রেন আটকিয়ে অবরোধ ও ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করায় নিন্দা জানাচ্ছেন সুশীল মহল।এ বিষয়ে ভৈরব রেলওয়ের থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান,আন্দোলনকারীদের দাবিতে যুক্তি রয়েছে। উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। হামলার ঘটনা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নিদর্শনা পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

ক্রিকেটারদের বিপিএল বয়কটের পর আবারও খেলা শুরু হয়েছে। দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস। টস জিতে চট্টগ্রাম Read more

পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পাবনার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার Read more

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের গোপন বৈঠক, ১১ পুলিশ বরখাস্ত
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের গোপন বৈঠক, ১১ পুলিশ বরখাস্ত

ছাগল-কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে নেওয়ার Read more

ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক
ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক

এক ছেলে প্রবাসে থাকে আরেক ছেলে নির্মাণ শ্রমিক, তাই তাকেও বিদেশে পাঠানোর স্বপ্ন ছিল বাবার। ঘাতক ট্রাক চালক কেড়ে নিল Read more

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশু মৃত্যু ও সড়কে প্রাণ গেল বৃদ্ধার  
নেত্রকোনায় পুকুরে ডুবে শিশু মৃত্যু ও সড়কে প্রাণ গেল বৃদ্ধার  

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয় এবং পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধার মৃত্যু ঘটে। গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন