পুলিশ সুপার পদমর্যাদার ৯ এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।পুলিশ সুপারদের মধ্যে এসবির এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়, পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে, ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে ও মিশন থেকে বাংলাদেশ পুলিশে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটনে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।এছাড়া পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট
অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

 দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।গত Read more

কুবিতে ফল প্রকাশ ছাড়াই নতুন সেমিস্টার পরীক্ষা, ক্ষোভ শিক্ষার্থীদের
কুবিতে ফল প্রকাশ ছাড়াই নতুন সেমিস্টার পরীক্ষা, ক্ষোভ শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের পৃথক তিনটি শিক্ষাবর্ষে সেমিস্টার ফলাফল প্রকাশ না করে নতুন সেমিস্টার পরীক্ষা নেওয়ার অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। Read more

তারেক রহমানের প্রেস সচিব হলেন শিবলী, একান্ত সচিব সাত্তার
তারেক রহমানের প্রেস সচিব হলেন শিবলী, একান্ত সচিব সাত্তার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বি এম আব্দুস সাত্তারকে তার একান্ত সচিব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির Read more

নেত্রকোনায় রাতে একযোগে তিন স্থানে আগুন, ২৯ ছাগল পুড়ে ছাই
নেত্রকোনায় রাতে একযোগে তিন স্থানে আগুন, ২৯ ছাগল পুড়ে ছাই

নেত্রকোনার কাইলাটি এলাকায় গভীর রাতে একসাথে আলাদা তিনটি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে একটি ফার্মের ২৯ টি ছাগল পুড়ে ছাই Read more

শিশুদের চিয়া সিড খাওয়ানোর নিয়ম
শিশুদের চিয়া সিড খাওয়ানোর নিয়ম

বাড়ন্ত বয়সে সঠিকভাবে পুষ্টির জোগান দিতে না পারলে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা রকম সমস্যা চেপে ধরবে। একপ্রকার সেই চিন্তা থেকেই Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন