গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে, আমাদের জন্য তত ভালো হবে।রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।সভায় নুরুল হক নুর আরও বলেন, নির্বাচন সংঘাতমুখর হবে নাকি শান্তিপূর্ণ, তা নির্ভর করবে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নয়, বরং রাজনৈতিক দলগুলোর আচরণের উপরও। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সময়মতো নির্বাচন না হলে দেশের রাজনীতির আকাশে কালো মেঘ জমে যেতে পারে।গণঅধিকার পরিষদের যাত্রা শুরু হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। তবে দলের মূল ভিত্তি ছিল ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের নেতৃত্বেই দলটি গড়ে ওঠে।গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ- এই চার মূলনীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দিনই দলটি ২১ দফা কর্মসূচিও ঘোষণা করে। যেই ২১ দফা ছিল দলটির লক্ষ্য ও উদ্দেশ্য। গণঅধিকার পরিষদের স্লোগান, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন
ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই এবার শুরু হবে ছোট ফরম্যাটের লড়াই। সেই টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য Read more

ইসরায়েলে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের
ইসরায়েলে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উত্তাপ ছড়াল ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, Read more

ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন মাহিয়া মাহি
ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন মাহিয়া মাহি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকার তালিকায় আছেন মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সক্রিয় তিনি। ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন Read more

নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে।শুক্রবার (০৫ Read more

কুড়িগ্রামে ৯ কলেজে কেউ পাস করেনি
কুড়িগ্রামে ৯ কলেজে কেউ পাস করেনি

কুড়িগ্রামের ৯ কলেজের কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করেনি। কলেজগুলো হল নাগেশ্বরী উপজেলার কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ, সমাজ কল্যাণ Read more

সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার
সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার

যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি পরিচালনায় বছরে সরকারের ২ কোটি ২৩ লাখ টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন