নেত্রকোনার কাইলাটি এলাকায় গভীর রাতে একসাথে আলাদা তিনটি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে একটি ফার্মের ২৯ টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। মালিকের দাবি প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি। অন্যদিকে রাতের আধারে নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ লীগের মশার মিছিল হয়েছে। গতকাল রাতে নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি এলাকায় একই সময়ে তিনটি স্থানে আগুন ধরিয়ে দেয় দূরবৃত্তরা। এসময় কাইলাটি এলাকার ব্রাদার্স মাল্টিপারপাস ফার্ম এ দেয়া আগুনে একটি আধাপাকা ঘর ও সেখানে থাকা আসবাবপত্র, হাঁস মুরগী ও  মাছের খাদ্য পুড়ে যায় এছাড়াও একটি ছাগলের ঘরে আগুন দিলে সেখানে থাকা ২৯টি ছাগল পুড়ে মারা যায়। এছাড়াও শহরের চল্লিশা কান্দা মোড়ে একটি খড়ের ঘরে আগুন দেয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান ও ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহ্ রফিকুর রহমান জানায়, রবিবার ভোর রাতে হঠাৎ করে আগুন দেখতে পায় ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মের এক কর্মচারী পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে ভোর ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর ৪টি ইউনিট। এ সময় তারা জানায় ৪টার দিকে খবর পেয়ে তদারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ২ ঘন্টা চেষ্টার  পর আগুন নিয়ন্ত্রে আসে। ফার্মেও মালিকের দাবী দূবৃত্তদের দেয়া আগুনে তার ক্ষয়ক্ষতির পরিমান ২৫ লাখ টাকারও বেশি।এদিকে চল্লিশাকান্দা মোড়ে দেয়া আগুনে একটি খড়ের ঘর পুড়ে যায় ও কালইলাটি গ্রামেরাস্তার পাশে থাকা একটি খড়ের গাদায় আগুন দেয় তারা। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে।কাইলাটি ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হক জানান, এই ফার্মটি অনেকদিন ধরে এখানে এটি একটি বড় ধরনের প্রতিষ্ঠান । গত ৩০ বছর ধরে ইউনিয়নে এমন নাশকতা হতে দেখিনি। একই সাথে তিন জায়গায় এরকম নাশকতা পূর্বপরিকল্পিত। এটা সঠিক বিচার হওয়া উচিত।অন্যদিকে নেত্রকোনায় রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের মশার মিছিলের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়দের ধারণা এরপর হয়তো এ আগুন লাগানোর ঘটনাটি ঘটিয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা
মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা

মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একাধিক নারী সংসদ সদস্য একে Read more

সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার
সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নসংক্রান্ত আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থনকে Read more

সাফারি পার্কে প্রাণী নিখোঁজে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে: বন উপদেষ্টা
সাফারি পার্কে প্রাণী নিখোঁজে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে: বন উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাজীপুর সাফারি পার্কের দুর্লভ প্রাণী হারিয়ে যাওয়ার ঘটনায় যারা Read more

সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি Read more

ময়মনসিংহে দুই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১
ময়মনসিংহে দুই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ছাড়া তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংর্ঘষে নিহতের Read more

চকরিয়ায় আগুনে পুড়ল ৩টি বাড়ি
চকরিয়ায় আগুনে পুড়ল ৩টি বাড়ি

কক্সবাজারের চকরিয়ার পৌরসভার ৮নং ওয়ার্ড লামার চিরিংগার মিয়াজি পাড়ার আগুনে পুড়ে ৩টি বাড়ি চাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৪টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন