বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমানে নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’। এটি থাইল্যান্ডের দেয়া নাম। স্থানীয় ভাষায় যার অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় মন্থা ‘সিভিয়ার সাইক্লোন’ হওয়ার আশঙ্কা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩০৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শনিবার মধ্যরাত নাগাদ গভীর নিম্নচাপ ও রোববার (২৬ অক্টোবর) দুপুরের দিকে ঘূর্ণিঝড় মন্থায় রূপ নিতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলেও বাংলাদেশে এর তেমন প্রভাব পড়বে না।এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি শনিবার দুপুর নাগাদ ১০.৮° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৬ পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি অবস্থান করছিল। এই সময়ে নিম্নচাপটি পোর্ট ব্লেয়ার (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ) থেকে প্রায় ৪৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, চেন্নাই (তামিলনাড়ু) থেকে ৯৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৯৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাকিনাড়া (অন্ধ্রপ্রদেশ) থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং গোপালপুর (ওড়িশা) থেকে ১০৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।প্রতিবেশী দেশটির আবহাওয়া সংস্থাটি আরও জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং রোববারের (২৬ অক্টোবর) মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া সোমবারের (২৭ অক্টোবর) মধ্যে এটি ঘনীভূত হয়ে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং মঙ্গলবারের (২৮ অক্টোবর) মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার আশপাশের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যদিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আর এই সময়ে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গা সড়ক সংস্কার না করে নতুন সড়ক উপড়ে ফেলল ইঞ্জিনিয়ার
ভাঙ্গা সড়ক সংস্কার না করে নতুন সড়ক উপড়ে ফেলল ইঞ্জিনিয়ার

নোয়াখালীর সুবর্ণচরে এলজিইডি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সড়ক সংস্কার না করে সম্পূর্ণ ভালো সড়ক উপড়ে ফেলার কারণে দুর্ভোগে পড়েছেন স্কুল-মাদ্রাসাগামী শত শত Read more

টেকনাফে বন্দিশালা থেকে ৪৪ জিম্মি উদ্ধার
টেকনাফে বন্দিশালা থেকে ৪৪ জিম্মি উদ্ধার

কক্সবাজারে টেকনাফের উপকুলী ইউনিয়ন বাহারছড়া গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের বন্দিশালা থেকে শিশুসহ ৪৪ জন মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার Read more

বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯টি ফাঁকা আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।শনিবার (২৩ Read more

কোরিয়ান ইপিজেডে শ্রমিকবাহী বাস উল্টে আহত অন্তত ১০
কোরিয়ান ইপিজেডে শ্রমিকবাহী বাস উল্টে আহত অন্তত ১০

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এর ভেতরে শ্রমিকবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ Read more

নানা অসঙ্গতি থাকলেও ভোট চুরি হয়নি: শিবিরের জিএস প্রার্থী
নানা অসঙ্গতি থাকলেও ভোট চুরি হয়নি: শিবিরের জিএস প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা অসঙ্গতি থাকলেও ভোট চুরির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি Read more

ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন