চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এর ভেতরে শ্রমিকবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে দৌলতপুর গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কেইপিজেডের বিভিন্ন কারখানা ছুটি হলে চট্টগ্রাম শহরগামী একটি বাসে ওঠেন শ্রমিকেরা। বাসটি দৌলতপুর গেটের কাছাকাছি গেলে হঠাৎ উল্টে যায়। এতে হুড়োহুড়িতে অন্তত দশজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কেইপিজেডের নিজস্ব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে কারও হাত, পা এবং মাথায় আঘাত পেয়েছেন।দুর্ঘটনার পর আহতদের তাৎক্ষণিকভাবে কেইপিজেডের নিজস্ব হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।বিষয়টি নিশ্চিত করে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান জানান, চট্টগ্রামমুখী একটি বাস দুর্ঘটনায় পড়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়া থেকে দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের ‘দীর্ঘ লাইন’
মালয়েশিয়া থেকে দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের ‘দীর্ঘ লাইন’

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত হাজারো বিদেশি শ্রমিক বর্তমানে ইমিগ্রেশন দপ্তরের সামনে দীর্ঘ লাইনে দেখা দিচ্ছেন, দেশে ফিরতে তারা ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম Read more

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল দুই প্রাণ, বেঁচে গেলেন মোটরসাইকেল চালকরা
ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল দুই প্রাণ, বেঁচে গেলেন মোটরসাইকেল চালকরা

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেচে গেছেন মোটরসাইকেল দুজন।সোমবার(১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা ও ৯টায় এ Read more

তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা
তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা

ইরানের রাজধানী তেহরানের পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, হামলা চালিয়ে পুলিশের সদর Read more

রাতে ইলিশ ধরে ভোরে বিক্রি, গলাচিপায় নিষেধাজ্ঞা যেন তামাশা
রাতে ইলিশ ধরে ভোরে বিক্রি, গলাচিপায় নিষেধাজ্ঞা যেন তামাশা

সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর গলাচিপায় বসছে অবৈধভাবে আহরণ করা ইলিশের হাট। মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন