যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার (৭ আগস্ট) মস্কোর ক্রেমলিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, দোভালকে স্বাগত জানান পুতিন নিজেই। বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু এবং প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ। ভারতীয় প্রতিনিধিদলে ছিলেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার।আরটি বলছে, প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের আলোচনার জন্য দোভাল মস্কো সফর করছেন। এর আগে তিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে সেন্ট পিটার্সবার্গে পুতিনের সাথে দেখা করেছিলেন, যেখানে তারা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়।রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর বুধবার (৬ আগস্ট) অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো ৫০ শতাংশ।এর মাত্র এক দিন পরই মস্কোতে পুতিনের সঙ্গে দোভালের বৈঠক হলো। মস্কোর এই বৈঠকে দুই দেশই তাদের কৌশলগত অংশীদারত্বের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।দোভালের এবারের সফরের অন্যতম এজেন্ডা পুতিনের ভারত সফর। অজিত দোভাল নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ভারত সফরে আসছেন।মস্কোতে থাকা দোভাল জানান, সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, এটি আগস্টের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।রুশ নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর সঙ্গে এক পৃথক বৈঠকে দোভাল বলেন, ভারত এই সফরের জন্য উত্তেজিত ও আনন্দিত। তিনি বলেন, পুতিনের এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘মাইলফলক’ হবে।এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দোভাল। তখনও দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে গাছের ডালে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মির্জাপুরে গাছের ডালে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে তারিফ নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে মির্জাপুর পৌরসদরের বাইমহাটি এলাকায় Read more

যবিপ্রবিতে মাইক্রো চালকের মারধরে বাস চালক জখম
যবিপ্রবিতে মাইক্রো চালকের মারধরে বাস চালক জখম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাইক্রো চালকের মারধরে বাস চালক গোলাম মোস্তফা ওরফে লাল্টু (৪৭) জখম হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে ঘুমানো Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজনেস রিভিউ জার্নাল প্রকাশ
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজনেস রিভিউ জার্নাল প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো প্রকাশিত হলো ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড গবেষণা জার্নাল Read more

সোমবার জামালপুর আসছে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা
সোমবার জামালপুর আসছে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা

আগামী সোমবার জামালপুর আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এখানে পদযাত্রা ও পথসভা করবেন নেতৃবৃন্দ। দেশব্যাপী চলমান পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবেই Read more

সিডিএর অনুমতি ছাড়াই এক্সপ্রেসওয়ে সৌন্দর্যবর্ধনে চসিকের উদ্যোগ
সিডিএর অনুমতি ছাড়াই এক্সপ্রেসওয়ে সৌন্দর্যবর্ধনে চসিকের উদ্যোগ

চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত দীর্ঘ ১৬ দশমিক ৫ কিলোমিটারব্যাপী নির্মাণাধীন শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে এখন উন্নয়ন, আয়বর্ধন Read more

‘টাহা পাইলে খাই, না পাইলে খাই না’: জাফরের জীবনে পাঁচ টাকার যুদ্ধ
‘টাহা পাইলে খাই, না পাইলে খাই না’: জাফরের জীবনে পাঁচ টাকার যুদ্ধ

'এক কলসি পানি আইন্না দেই, আর হ্যারা আমারে পাঁচ টাহা দেয়... টাহা পাইলে খাই, না পাইলে খাই না।' ঠোঁটের কোণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন