যশোর সদর উপজেলার কাশিমপুরের দৌলতদিহিতে অভিযান চালিয়ে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করে। এ সময় অস্ত্রের মালিক শাকিল হোসেন পালিয়ে যায়। তিনি (শাকিল) দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম দৌলতদিহি গ্রামে শাকিলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার রান্নাঘরে পুঁতে রাখা পিস্তলটি উদ্ধার করা হলে অস্ত্রের মালিক শাকিল পালিয়ে যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। শাকিলকে আটকের চেষ্টা অব্যাহত আছে।এদিকে, শাকিলের মা সখিনা বেগম জানান, ৭/৮ দিন আগে শাকিল পিস্তলটি রান্নাঘরে পুঁতে রাখে। তখন ভয়ে কাউকে কিছু বলা হয়নি। শাকিল নানা অপরাধের সঙ্গে জড়িত বলে জানা গেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস
ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস

ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৭ বছর পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া আজ রোববার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারো তথ্যে Read more

সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: খন্দকার নাসির
সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: খন্দকার নাসির

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই Read more

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত Read more

ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত
ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোঃ সামছুল আলমকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত ঘোষণা করেছে জনপ্রশাসন Read more

১৭ বছরে পরিকল্পিত নগরায়ণে ব্যর্থ সিডিএ, বাধা মৌজা দর ও হুকুমদখল নীতি
১৭ বছরে পরিকল্পিত নগরায়ণে ব্যর্থ সিডিএ, বাধা মৌজা দর ও হুকুমদখল নীতি

দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম। বন্দরনগরী হিসেবে অর্থনীতি, বাণিজ্য ও শিল্পের অন্যতম কেন্দ্র। অথচ এই নগরীতেই গত ১৭ বছরে পরিকল্পিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন