ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৭ বছর পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭ টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে অভিনন্দন জানিয়ে এসব কমিটির তালিকা প্রকাশ করেন।নতুন কমিটি ঘোষণার খবরে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এ উপলক্ষে ময়মনসিংহে আনন্দ মিছিল বের করেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।নতুন গঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটির সভাপতি হয়েছেন আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন। কমিটির অন্যান্য নেতারা হলেন—সিনিয়র সহসভাপতি আরাফাত রহমান জিম, সহসভাপতি শাহীন আহমেদ, হাসিবুল হাসান ও আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রুমান ও রোকনুজ্জামান রোকন সরকার, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন এবং দপ্তর সম্পাদক সজীব মিয়া।উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন- নূরুজ্জামান সোহেল, সিনিয়র সহসভাপতি নাইমুর আরেফিন পাপন, সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, মাসুদ আলম (মাসুদুল আলম মাসুদ), নাদিম সারোয়ার টিটু, সাধারণ সম্পাদক একেএম সুজা উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোস্তফা মনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরকার শাওন, রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম রুবেল, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার।ময়মনসিংহ মহানগর কমিটিতে সভাপতি হয়েছেন গোবিন্দ রায়, সিনিয়র সহসভাপতি মুরতাজা হোসাইন, সহসভাপতি মো. রিপন মিয়া, ফজলে রাব্বি, মাহামুদুল হাসান অপু, সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জাকিরুল হক তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, ইমন চৌধুরী শামীম, সাংগঠনিক সম্পাদক সাদ আকন্দ সাব্বির, প্রচার সম্পাদক সৈয়দ সেফাত ফারুকী আনান।এছাড়াও নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন হুজ্জাতুল খান মুন, সিনিয়রসহ সভাপতি নাসিফুল হাসান মৃধা, সহসভাপতি তৌহিদ জামান বিজয়, সাধারণ সম্পাদক মোস্তাক সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক নাদিম আহমেদ মারুফ, সাংগঠনিক সম্পাদক তানজিল তালুকদার, দপ্তর সম্পাদক নাইমুল হাসান বাধন (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) ও প্রচার সম্পাদক ইমি আক্তার দোলা।কোতোয়ালি থানা ছাত্রদলের সভাপতি হয়েছেন সভাপতি আরিফ রাব্বানী, সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান পারভেজ, সাধারণ সম্পাদক সাজিদ হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক অরূপ মজুমদার সিজার।নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন ময়মনসিংহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। তাঁরা মনে করছেন, দীর্ঘদিন পর গঠিত এই কমিটি ছাত্রদলকে সাংগঠনিকভাবে নতুন করে শক্তিশালী করে তুলবে।এক সিনিয়র নেতা বলেন, “যুব ও ছাত্র রাজনীতির মূল শক্তি হলো মাঠের কর্মী। নতুন নেতৃত্ব সেই শক্তিকে কাজে লাগাতে পারলে ময়মনসিংহ অঞ্চলে ছাত্রদল আবারও রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে।”ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, আগামী ২১ দিন থেকে এক মাসের মধ্যে এসব আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংসদ থেকে।উল্লেখ, ২০১৮ সালের ১২ জুলাই ময়মনসিংহ দক্ষিণ, উত্তর জেলা ও মহানগর ছাত্রদলের তিনটি ইউনিটে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।সেই সময় দক্ষিণ জেলার কমিটি ছিল ৮৩ সদস্যের, উত্তর জেলার ৫৩ জন এবং মহানগরের ৫৫ সদস্য বিশিষ্ট। দীর্ঘদিন ধরে এই আংশিক কমিটিতেই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছিল।পরবর্তীতে, ২০২১ সালে তিন ইউনিটের অধীন বিভিন্ন উপজেলা, থানা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ইউনিটে সংগঠন পুনর্গঠনের লক্ষ্যে একাধিক কর্মীসভা অনুষ্ঠিত হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুগলের চুল কেটে জুতার মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন
যুগলের চুল কেটে জুতার মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনায় এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জেলাজুড়ে। পরকীয়ার অভিযোগ Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে এখন দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয় আত্মবিশ্বাসের পরিমাণ বাড়িয়েছে বহুগুণে। অন্যদিকে, নেপালের বিপক্ষে হেরে মান-সম্মান হারিয়ে Read more

পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ Read more

খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জনের ‘ভুতুড়ে হাজিরা’ নিয়ে সমালোচনা
খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জনের ‘ভুতুড়ে হাজিরা’ নিয়ে সমালোচনা

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী ডেন্টাল সার্জন ডা. সুমনা আফরিন নিয়মিত দায়িত্বে অনুপস্থিত থাকার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অভিযোগ Read more

পানি কমলেও দুর্ভোগে তিস্তা পাড়ের মানুষ
পানি কমলেও দুর্ভোগে তিস্তা পাড়ের মানুষ

উজানের ঢল ও ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। বুধবার (৩০ জুলাই) সকাল থেকে তিস্তার পানি কমতে Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল
ভোরে মাঠে নামছে ব্রাজিল

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। এবার আগামী ২০২৬ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনাসহ এ অঞ্চলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন