সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সীমান্তে ভাঙ্গারপাড় নামক স্থান দিয়ে সংঘবদ্ধ বাংলাদেশি চোরাকারবারীর দল গরু চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় বিএসএফের টহল দল গরু চোরাকারবারিদের বাধা দেয়। এসময়  গরু চোরা কারবারিরা বিএসএফের টহল দলের উপর ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করে। পরে বিএসএফ ৪ থেকে ৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে বিএসএফ টহল দল চোরা কারবারিদের উদ্দেশ্যে ৩-৪ রাউন্ড গুলি ছুঁড়লে বাংলাদেশী নাগরিক মো. শফিকুল ইসলাম (৪৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ হয়ে নিহতের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি সময়ের কণ্ঠস্বরকে জানান, বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি প্রেরণের মাধ্যমে জোরালো প্রতিবাদ জানানো হচ্ছে।এছাড়াও চোরাকারবারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। ঐ এলাকায় গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা: জয়নুল আবদিন ফারুক
বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা: জয়নুল আবদিন ফারুক

বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার ৫ বছর ক্ষমতায় Read more

খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ
খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ

নারায়ণগঞ্জকে বছরের পর বছর কিছু পরিবার নিয়ন্ত্রণ করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা Read more

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ডিএমপির নিরাপত্তা মহড়া
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ডিএমপির নিরাপত্তা মহড়া

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার আসন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় ফুটবল স্টেডিয়ামে Read more

নটর ডেমের ২ শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু
নটর ডেমের ২ শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু

রাজধানীর নটর ডেম কলেজের ২ শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে। মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে মেধাবী ২ শিক্ষার্থীর এমন মৃত্যুতে কলেজটির সাবেক-বর্তমান শিক্ষার্থীদের Read more

সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩টি হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।  মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টার উপজেলার সাতপোয়া ইউনিয়নের Read more

যশোরে যাত্রীবাহী বাস আগুনে পুড়ে ছাই
যশোরে যাত্রীবাহী বাস আগুনে পুড়ে ছাই

যশোরে নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতেপুর দায়তলা এলাকায় চলন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন