কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোঃ সামছুল আলমকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১২ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে মন্ত্রণালয়ের একটি আদেশে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে সেখানে যোগ দেননি। এ প্রেক্ষিতে জনস্বার্থে তাঁকে কুসিকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।এর আগে, গত ২১ এপ্রিল রাতেই কুসিক সূত্রে জানা যায়, মো. সামছুল আলমকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে এবং তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিয়া মোহাম্মদ আশরাফ রেজা সিদ্দিকীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁর বদলির আদেশ দেওয়া হয়েছিল। বহুল আলোচিত এই কর্মকর্তা কুমিল্লা অঞ্চলে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেছেন। কুসিক সূত্রে আরও জানা যায়, তাঁর বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া বিগত কুসিক এবং জাতীয় নির্বাচনে বিতর্কিত ভূমিকার জন্য তিনি সমালোচনার মুখে পড়েন এবং সে সময় তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়েছিল।প্রশাসনিক সূত্রগুলো বলছে, এই পরপর দুটি সিদ্ধান্ত সামছুল আলমের দীর্ঘ সময় ধরে চলা বিতর্কিত কর্মকাণ্ডের একটি প্রশাসনিক পরিণতি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরমে ডাব নাকি লেবুর পানি
গরমে ডাব নাকি লেবুর পানি

উচ্চ তাপমাত্রায় দিশেহারা শহুরে জনজীবন। রোদের দাপটে বাইরে বের হলেই শরীরে ক্লান্তি, অস্বস্তি, সঙ্গে পানিশূন্যতার ঝুঁকিও বাড়ছে। এই গরমে শরীর ঠান্ডা Read more

‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস
‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচিতে নিজের বক্তব্য চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের Read more

বকশীগঞ্জে দশানী নদীর বাঁধ কেটে দেয়ায় এলাকায় স্বস্তি
বকশীগঞ্জে দশানী নদীর বাঁধ কেটে দেয়ায় এলাকায় স্বস্তি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ও বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত দশানী নদীতে পাল্টাপাল্টি নির্মিত বাঁধ ভেঙে Read more

কালুরঘাটে রেলসহ নতুন সেতু নির্মাণের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
কালুরঘাটে রেলসহ নতুন সেতু নির্মাণের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু আজ। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।ক্রিকেটবাংলাদেশ-শ্রীলঙ্কা (১ম ওয়ানডে)দুপুর ৩টা, টি স্পোর্টসএজবাস্টন টেস্ট-১ম দিনইংল্যান্ড-ভারতবিকেল ৪টা, সনি স্পোর্টস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন