চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ।  শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।  তিনি বলেন, আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা রুজুর পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।  তিনি আরো বলেন, মামলার ১১ আসামির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য তাদের নামসহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।  ওসি গোলাম ফারুক বলেন, মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই। শিগগির আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।  গত ২১ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলার বাদী হলেন তার মামা আলমগীর কুমকুম।  এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে। মোট ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।  ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে। পরবর্তী সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয়।  তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২২ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২২ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নিখোঁজের ১৯ দিন পর অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের ১৯ দিন পর অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৯ দিন পর এক অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে Read more

কুমিরের আক্রমণের শিকার জেলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার
কুমিরের আক্রমণের শিকার জেলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মণ্ডলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার করেছে গ্রামবাসী।খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী Read more

আজ আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস
আজ আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস

আজ ১০ নভেম্বর, ‘হিসাববিজ্ঞান দিবস। সারা বিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাঁদের সম্মানার্থে Read more

উল্লাপাড়ায় রাস্তা বন্ধ, বিপাকে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান
উল্লাপাড়ায় রাস্তা বন্ধ, বিপাকে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে বিপাকে Read more

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন