সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মণ্ডলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার করেছে গ্রামবাসী।খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার জেলে সুব্রত মণ্ডল (৩২) সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে প্রাণ হারান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে চাঁদপাই রেঞ্জের করমজল খালে নদী সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির তাঁকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়।ঘটনার খবর পেয়ে ঢাংমারী গ্রামের ইস্রাফিল বয়াতির নেতৃত্বে অর্ধশতাধিক গ্রামবাসী নৌকা ও ট্রলার নিয়ে তল্লাশি চালান। রাত সাড়ে ১০টার দিকে করমজল খালের গজালমারী এলাকা থেকে পানির নিচে ডুব দিয়ে সুব্রতের মরদেহ উদ্ধার করা হয়।বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাংমারী স্টেশন থেকে সরকারি অনুমতি নিয়ে সুব্রতসহ কয়েকজন জেলে সুন্দরবনে প্রবেশ করেন। তাঁরা আমুরবুনিয়া গ্রাম থেকে হেঁটে জোংড়া এলাকায় যান এবং নদী-খাল সাঁতরে পার হন।করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, ‘তিনি যেহেতু বন বিভাগের অনুমতি নিয়ে প্রবেশ করেছিলেন, তাই নিয়ম অনুযায়ী তাঁর পরিবার ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘার সাবেক মেয়র আক্কাস আলী ঢাকায় গ্রেফতার
বাঘার সাবেক মেয়র আক্কাস আলী ঢাকায় গ্রেফতার

রাজশাহী জেলার বাঘা পৌরসভার সাবেক মেয়র মো. আক্কাস আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গোপন Read more

প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে না সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে না সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী

জাতির উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী ব্যর্থ হলে এই জাতির ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত Read more

ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ
ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

ফরিদপুর-৪ সংসদীয় আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বুধবার (১৪ জানুয়ারি) প্রার্থিতা পুনর্বহালের Read more

ডাকাতির সময় গণধর্ষণ, এক বছর পর গ্রেফতার আসামি
ডাকাতির সময় গণধর্ষণ, এক বছর পর গ্রেফতার আসামি

নোয়াখালী সদরে ডাকাতিকালে গণধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম আসামি ইউসুফ ওরফে রুবেলকে (৩৭) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। ঘটনার Read more

ছয় দফা দাবীতে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক সাড়ে ৫ ঘন্টা অবরোধ শিক্ষার্থীদের
ছয় দফা দাবীতে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক সাড়ে ৫ ঘন্টা অবরোধ শিক্ষার্থীদের

ছয় দফা দাবী আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার থেকে বিকেল Read more

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির আবেদন
জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির আবেদন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়েছে।আজ রবিবার (৪ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন