‎‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ফটিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বরখাস্ত) আজিমেল কদরকে ঘুষ গ্রহণের দায়ে ২০২৩ সালের ১৫জুন  আড়াই বছরের কারাদণ্ড দিয়েছিল চট্টগ্রামের আদালত।সেই কর্মকতা গত বৃহস্পতিবার ফটিকছড়ি শিক্ষা অফিসে যোগদান করেন। এই খবর শিক্ষক সমাজে পৌছালে চরম অসন্তোষ সৃস্টি হয়। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শিক্ষক নেতারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। অনতি বিলম্বে তাকে প্রত্যাহার না করলে কঠোর কর্মসুচি দেবার দাবি জানান তারা।‎‎জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফটিকছড়ি শিক্ষা অফিসে যোগদান করেন ২০১৯ সালে ঘুষগ্রহনের সময় হাতে নাতে দুদকের হাতে গ্রেপ্তার হওয়া শিক্ষা অফিসার আজিমেল কদর। তবে নাম প্রকাশে অনিশ্চুক একটি সুত্র জানায়, সরকারি বিধি মতো ওই কর্মকর্তাকে এখানে যোগদান করতে হবে। তারপর অন্যত্র বদলী করা হবে।‎‎মামলার নথি থেকে জানা যায়, ফটিকছড়ির বেড়াজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তারকে বদলির জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন শিক্ষা কর্মকর্তা আজিমেল কদর। এ ঘটনায় ২০১৯ সালের ২৭ মার্চ তাসলিমা আক্তার দুদক চট্টগ্রাম জেলা অফিসে অভিযোগ করেন।২০১৯ সালের ২৮ মার্চ দুদক টিম ফাঁদ পেতে ঘুষের ১০ হাজার টাকাসহ আজিমেল কদরকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় দুদকের সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুদক তদন্ত শেষে আদলতে চার্জশিটও দাখিল করে। ২০২০ সালের ১৯ নভেম্বর আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলায় মোট নয় জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। ‎অভিযোগ প্রমাণিত হওয়ায় দন্ডবিধি ১৬১ ধারায় ১ বছর ৬ মাস ও ২৫ হাজার টাকা জরিমানা। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ১ বছর ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।’‎‎সূত্র আরো জানায়, দন্ডপ্রাপ্ত শিক্ষা অফিসার আজিমেল কদর উচ্চ আদালতে আপীল করেন। তার আপীল গৃহীত হয় এবং দুদকের এক সভায় ওই মামলায় আর আপীল না করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাই বিধি মতে,  তাকে শেষ কর্মস্থলেই যোগদান করতে হচ্ছে।‎‎প্রাথমিক শিক্ষক সমাজ নেত্রী রহিমা বেগম বলেন, ‘শিক্ষকের অভিযোগে দুদকের হাতে তিনি গ্রেপ্তার হন। সাজাও হয়। কিন্তু আবার কিভাবে তিনি এই স্থলে যোগদান করেন? শিক্ষক সমাজ মানতে পারছেনা। তাই আমরা তাকে প্রত্যাহার না করলে কঠোর কর্মসুচি দেবো।’‎পুনরায় যোগদানের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিমেল কদর বলেন, ‘হাইকোর্ট আমাকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার পর আমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে মন্ত্রণালয়। পরে অধিদপ্তর আমাকে স্বপদে পদায়ন করে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আমি জয়েন করেছি।’‎‎জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান বলেন, ‘নিয়ম অনুসারে তিনি কর্মস্থলে যোগদান করেছেন। শিক্ষকদের অসন্তোষের বিষয়টি জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি
ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি

গত ৫ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ Read more

বিকাশের আটাশ লক্ষ টাকা নিয়ে উধাও, কুয়াকাটায় হোটেলে আটক
বিকাশের আটাশ লক্ষ টাকা নিয়ে উধাও, কুয়াকাটায় হোটেলে আটক

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর আঠাশ লক্ষ টাকাসহ আত্মগোপনে থাকা ডিস্ট্রিবিউশন সেলস অফিসার সোহেল আরমান (৩০) কে পটুয়াখালীর কুয়াকাটা থেকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৫ Read more

শেকৃবির কৃষি অনুষদে ফলস ছাদ ধস, রক্ষা পেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা
শেকৃবির কৃষি অনুষদে ফলস ছাদ ধস, রক্ষা পেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় তলায় জেনেটিক্সের মাস্টার্সের ক্লাস রুমে এক দুর্ঘটনা ঘটে। হঠাৎ কক্ষটির ফলস ছাদ এবং Read more

এবার পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান
এবার পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান

সাম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান। যদি সত্যিই আন্তর্জাতিক তদন্ত শুরু হয়, সেক্ষেত্রে Read more

জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮
জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮

আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি। এসব ভোটকেন্দ্রের মধ্যে ভোটকক্ষ ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি, ভোটগ্রহণ কর্মকর্তা Read more

ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে: বারাক ওবামা
ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে: বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের কারণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন