বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে আজ প্রকাশ করা হয়েছে।প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা গত ২৮ জুন অনুষ্ঠিত হয়। এতে মোট ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়েছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনের ওপর স্নাতক উত্তীর্ণের পরপরই আইনজীবী হিসেবে ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন, এমন একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। ইন্টিমেশন জমা দেয়ার পর ছয় মাস অতিক্রম হলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষা দেয়ার সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা বার-এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ
দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। Read more

ঢাকাসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ, সিলেটে ঝড়ের শঙ্কা
ঢাকাসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ, সিলেটে ঝড়ের শঙ্কা

সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সময়ে ঢাকাসহ Read more

‘গাড়িটা মাকে আর দেহটা বাবাকে দিও’ খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা
‘গাড়িটা মাকে আর দেহটা বাবাকে দিও’ খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা

‘আমি নিজ ইচ্ছায় মৃত্যু বরণ করতেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না। আমার মৃত্যুর পর দেহ আমার বাবার কাছে Read more

প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করবো: হিজবুল্লাহ প্রধান
প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করবো: হিজবুল্লাহ প্রধান

যতক্ষণ ইসরায়েলি শত্রুর আগ্রাসন ও আক্রমণ অব্যাহত থাকবে, ততক্ষণ অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিয়েছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী Read more

পত্রিকা: ‘দুদকের মামলার শীর্ষে সরকারি কর্মচারীরা’
পত্রিকা: ‘দুদকের মামলার শীর্ষে সরকারি কর্মচারীরা’

রোববার প্রকাশিত পত্রিকাগুলোয় নির্বাচন ঘিরে খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে রোহিঙ্গা অনুপ্রবেশ, বিএনপিতে শুদ্ধি অভিযান, পিআর পদ্ধতির চাপ, জামায়াত ও ইসলামী Read more

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন