সাম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান। যদি সত্যিই আন্তর্জাতিক তদন্ত শুরু হয়, সেক্ষেত্রে তদন্তকারী দলকে সহায়তা করতেও প্রস্তুত আছে দেশটি।মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ভারত সিন্ধু নদের পানিচুক্তি বাতিলের অজুহাত হিসেবে পেহেলগামের হামলাকে ব্যবহার করছে এবং কোনো সাক্ষ্য-প্রমাণ, তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।“আমরা চাই না যে যুদ্ধের আগুন জ্বলে উঠুক। কারণ এমন পরিস্থিতি দেখা দিলে সেটি এই পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে,” দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন খাজা আসিফ।প্রসঙ্গত, এক সপ্তাহ আগে ইসলামাবাদে এক অনুষ্ঠানে কাশ্মিরকে পাকিস্তানের ‘গলার ধমনী’ বলে উল্লেখ করে দেশটির সেনাপ্রধান বলেছিলেন, পুরো জম্মু ও কাশ্মির অবশ্যই একদিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে।তার এই বক্তব্যের কয়েক দিনের মধ্যে, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামের বৈসরণ উপত্যকায় পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলা ঘটে। এতে নিহত হন ২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি পর্যটক।হামলার দায় স্বীকার করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। ভারতের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, কাশ্মিরের বৃহত্তম বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই তৈয়বা’র (এলইটি) একটি উপশাখা এই টিআরএফ। প্রসঙ্গত, লস্কর-ই তৈয়বার সঙ্গে একসময় আঁতাত ছিল পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই-এর।তবে সাক্ষাৎকারে খাজা আসিফ জানিয়েছেন, লস্কর-ই তৈয়বা এখন সম্পূর্ণ পঙ্গু ও অকার্যকর একটি  গোষ্ঠী এবং পাকিস্তানের ভূখণ্ড থেকে ভারতে এত বড় হামলা সংগঠিত করার মতো ক্ষমতা আর গোষ্ঠীটির নেই।“লস্কর-ই তৈয়বার যারা এখনও জীবিত আছেন, তাদের কেউ কারগারে আছেন, কেউ বা গৃহবন্দি। এই গোষ্ঠীটির কেউই এখন আর সক্রিয় নয় এবং পাকিস্তানে তাদের কোনো সাংগঠনিক তৎপরতাও নেই,” দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছেন খাজা আসিফ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্র সচিবদের ১৪তম বৈঠকে যোগ দিতে আগামী ২ এপ্রিল Read more

ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৪ পর্যটক নিহত
ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৪ পর্যটক নিহত

ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৪ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত Read more

নীলফামারীতে হবে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
নীলফামারীতে হবে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি নীলফামারীতেই করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন অর রশিদ।মঙ্গলবার Read more

চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ
চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিয়ে করেন তিনি।পাত্রী Read more

বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল রাউজান
বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম Read more

ওসমান হাদি এখন কোমায় আছেন: চিকিৎসক
ওসমান হাদি এখন কোমায় আছেন: চিকিৎসক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন