‘চোর’ অপবাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভের  নেতৃত্বে হামলা চালিয়ে বিএনপির কর্মীসহ পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ অক্টোবর) রাত  পৌণে ৮টার দিকে উপজেলার নাঠৈ মোহাম্মাদিয়া জামে মসজিদের ভেতরে ও মসজিদ প্রাঙ্গনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিএনপি কর্মী সৈয়দ আব্দুল আলীম (৬২), তার স্ত্রী মিসেস লিয়া (৫১), ছেলে দশম শ্রেণির ছাত্র সৈয়দ তাওসীন ইসলাম (১৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।চিকিৎসাধীন লিয়া অভিযোগ করে বলেন, ‘আমার প্রতিবেশী সৈয়দ সালাউদ্দিনের কাছ থেকে খরিদকৃত গাছ গত ১৫ অক্টোবর সকাল থেকে গাছের ক্রেতা শ্রমিক দিয়ে কাটতে থাকে।  ওই গাছের মালিক দাবি করে বিকালে মেম্বার সৈয়দ মেহেদী সুলভ  কাটা গাছের টুকরা নিতে বাঁধা দিলে শ্রমিকরা গাছ রেখে চলে যায়। সুলভ  মেম্বারসহ ৫/৭ জন শুক্রবার  ভোররাতে ওই গাছের টুকরোর (গুড়ি)  অধিকাংশ চুরি করে নিয়ে যায়।  এ  ঘটনা  আমি (লিয়া) ও আমার ছেলে তাওসীন দেখে ফেলি। গাছ চোর বলার সুলভ মেম্বার আমার পরিবারের সদস্যদের ওপর ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন। এর জেরধরে সুলভ মেম্বারের নেতৃত্বে ৩/৪ জনে লাঠিসোঁট ও ধারাল নিয়ে শুক্রবার বাদ এশা  (নামাজ শেষে) আমাদের বাড়ির পাশের মসজিদের ভেতর হামলা চালিয়ে মুসল্লী স্বামীকে (আলীম) পিটিয়ে আ্হত করে। খবর পেয়ে স্বামীকে উদ্ধারের জন্য আমি (লিয়া) ও আমার ছেলে (তাওসীন) মসজিদ প্রাঙ্গনে ছুটে লেগে  আমাদেরকেও কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় আমাদের ৩ জনকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন ‘এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলা যুবলীগের সহ-সম্পাদক  ও চাঁদশী ইউপির সদস্য সৈয়দ মেহেদী সুলভ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে চোর  অপবাদের প্রতিবাদ করায় হামলা চালিয়ে আমাকে ও আমার ভাই  সৈয়দ শান্তকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আত্মরক্ষার জন্য যতটুকু করা প্রয়োজন, তাই করেছি।  আ’লীগের কাউকে পাইলেই পুলিশে গ্রেপ্তার করে, তাই আমি আত্মগোপনে চিকিৎসা নিচ্ছি। আমার পৈতৃক জমির গাছ কাটতে আমি বাঁধা দিয়ে কাটা গাছ নিতে দেইনি ‘গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষনিক  আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই একাধিক মামলার  আসামি সুলভ মেম্বারসহ হামলাকারীরা পালিয়ে যায়।  এ হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে ‘ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক এমপি হাবিবের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় পাটকেলঘাটা থানা, বদলে যায় জননিরাপত্তার দৃশ্যপট
সাবেক এমপি হাবিবের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় পাটকেলঘাটা থানা, বদলে যায় জননিরাপত্তার দৃশ্যপট

সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আলাদা একটি থানা প্রতিষ্ঠার। এ অঞ্চল ভৌগোলিকভাবে বিস্তৃত হওয়ায় আইন-শৃঙ্খলা Read more

‘আ.লীগের ‌‌’কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা’ তুলে নেয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা’
‘আ.লীগের ‌‌’কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা’ তুলে নেয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক Read more

হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান চালাবে পুলিশ।শুক্রবার রাতে মোবাইল ফোনে Read more

এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল
এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল

বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। ইন্ডিয়া টুডে থেকে জানা যায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রমবর্ধমান সাইবার Read more

নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার
নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এটি খুন বলেই ধারণা করা হচ্ছে। Read more

ফোনকল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত
ফোনকল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

ফোনকলের রেকর্ড ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন