সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশে বনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬ টায় কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় একটি অভিযান চালায়।এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে ১টি একনালা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি ও ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে কোস্ট গার্ড।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাত আলমগীর হোসেন সাগর (৪৫) স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন যাবৎ করিম-শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। তার বাড়ি বাগেরহাটের মোংলায়।আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্র-গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাস্কফোর্সের প্রতিবেদন: সাগর-রুনি হত্যায় অংশ নেয় ২ জন
টাস্কফোর্সের প্রতিবেদন: সাগর-রুনি হত্যায় অংশ নেয় ২ জন

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তারা খুন হয়েছেন। তাদের হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত নষ্ট এবং Read more

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুইদিন ব্যাপি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক এবং জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের Read more

এপ্রিলে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম
এপ্রিলে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের মূল্য ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত Read more

এবার গরমে কোনো হাজির মৃত্যু হয়নি: সৌদি আরব
এবার গরমে কোনো হাজির মৃত্যু হয়নি: সৌদি আরব

সৌদি আরবে গত বছরের মতো চলতি বছরও ব্যাপক গরমের মধ্যে হজ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। তবে গতবারের তুলনায় এবারের Read more

আক্রমণের শঙ্কা আছে, তবুও একেবারে গাজা পর্যন্ত যাব: শহিদুল আলম
আক্রমণের শঙ্কা আছে, তবুও একেবারে গাজা পর্যন্ত যাব: শহিদুল আলম

গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর থেকে আলাদা অবস্থানে থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম জানিয়েছেন, তাঁদের জাহাজটি Read more

পরপর দুই বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার?
পরপর দুই বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার?

বিজয় দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করে এবং এই রেওয়াজ ঐতিহাসিক বলে উল্লেখ করেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন