শরীয়তপুরের চাঞ্চল্যকর নাজমা বেগম হত্যা মামলার অন্যতম আসামি শহিদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল।গ্রেপ্তার শহিদুল ইসলাম রিপন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সোনাই মোল্লার ছেলে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত ২১ অক্টোবর দুপুরে শরীয়তপুরের পালং থানার রূপনগর এলাকায় নাজমা বেগমকে (৪৫) নিজ ফ্ল্যাটে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। ঘটনার পর নিহতের ভাই দ্বীন ইসলাম বাদী হয়ে পরদিন ২২ অক্টোবর পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হলে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্প ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৪ অক্টোবর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় রিপনের কাছ থেকে নিহত নাজমা বেগমের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে রিপন। সে জানায়, স্বর্ণালংকার ও নগদ টাকার লোভেই নাজমা বেগমকে হত্যা করা হয়।নিহত নাজমা বেগম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাজী কান্দি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে।গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের পালং থানায় হস্তান্তর করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাইবার হামলায় ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল
সাইবার হামলায় ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েব সাইটে সাইবার হামলার ঘটনায় লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের Read more

রোজি উইন্টারটনকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা
রোজি উইন্টারটনকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, Read more

তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান
তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান

ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় Read more

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের
ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সম্প্রতি ভুটান, তুর্কমেনিস্তান এবং শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের Read more

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং দেশটির তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে সেই তেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন