জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়, সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।আখতার বলেন, কমিশন আমাদেরকে জানিয়েছে যে, তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছেন। যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। সেই আদেশের মধ্যকার বক্তব্য কী, সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখন পর্যন্ত উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছেন। যেটা আমাদেরকে এখন পর্যন্ত আশাবাদী হতে দেয়নি।এনসিপির এই সদস্য বলেন, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেটাও যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপে পড়ে একটা কাগুজে দলিল হিসেবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থিভাবে উপস্থাপিত না হয়, সে ব্যাপারে আমরা ঐকমত্য কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আহ্বান জানিয়েছি।তিনি আরও বলেন, জুলাই সনদ যেন একটা আইনি ভিত্তি পরিপূর্ণভাবে লাভ করতে পারে, সে কারণে আমরা দীর্ঘসময় ধরে আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি। যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদের আইনি ভিত্তির জায়গা নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই চেষ্টা চালিয়ে যাব।শাপলা প্রতীকেই নির্বাচন করতে চান জানিয়ে আখতার বলেন, ‘এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি। তবে যেকোনো দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জোট হতে পারে।’এর আগে, শনিবার সকাল সোয়া ১০টার পর জাতীয় সংসদ ভবনে এলডি হলে জুলাই সনদ ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে এনসিপি। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে আ.লীগ নেতা গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতা মামলায় আ.লীগ নেতা আশেক মাহমুদ (৫০) নামে এক মেম্বারকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে Read more

হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান
হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসকে প্রথমবারের মতো ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রোববার (১০ আগস্ট) চেন্নাইয়ের আইআইটি-মাদ্রাজে Read more

৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস
৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস

সোমবার ফের ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পৌঁছল দিল্লির বাতাসের গুণগত মান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর মতে, দিনে সাতটার বেশি সিগারেট Read more

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন
একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

ফুলবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকট, ভোগান্তি চরমে
ফুলবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকট, ভোগান্তি চরমে

সারা দেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়ও দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মোটরসাইকেল চালকসহ বিভিন্ন Read more

বরিশালে ট্রলার সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত
বরিশালে ট্রলার সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী দুটি ট্রলারের সংঘর্ষে আব্দুল মান্নান বেপারী (৮০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন