বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার নিয়ে একমত হয়, তবে নির্বাচন ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদি সংস্কার চায়, তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে পারে। কারণ আমরা একটি রূপান্তরকালীন সময় পার করছি। এখন আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুনর্নির্ধারণ।বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এ সময় ব্যারনেস উইন্টারটন বলেন, আমাদের একসঙ্গে দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সংস্কারের দিক নির্দেশনা দেখে আমরা সন্তুষ্ট। তখন ড. ইউনূস বলেন, দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।তিনি বলেন, দেশ একটি রূপান্তরিত সময় অতিক্রম করছে। এটা আমাদের জন্য খুবই সংকটময় সময়। আমরা প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও অগ্রাধিকার পুনর্গঠনে মনোনিবেশ করছি।বাংলাদেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, বর্তমানে আমাদের নার্সের অভাব রয়েছে। কিন্তু নার্সিং শুধু জাতীয় সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। আমরা শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের জন্যও আরও নার্স তৈরি করতে চাই।প্রধান উপদেষ্টা সরকারি স্বাস্থ্যসেবাখাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করে বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় অকার্যকর। এখানে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরেকটি সম্ভাবনাময় খাত হলো ওষুধ শিল্প। আমরা চাই ভ্যাকসিনের পেটেন্ট সুরক্ষা তুলে নেওয়ার জন্য যুক্তরাজ্য সোচ্চার ভূমিকা পালন করুক, যাতে সব দেশ সামাজিক ব্যবসার মডেলে স্বল্প খরচে উৎপাদন করতে পারে। দুই পক্ষ শিক্ষা, বস্ত্রশিল্প, প্রতিরক্ষা ও বিমান চলাচলসহ কৌশলগত সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।অধ্যাপক ইউনূস বলেন, আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বস্ত্র খাত আধুনিকায়ন এবং প্রতিরক্ষা ও বিমান খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে যুক্তরাজ্যের সহযোগিতা স্বাগত জানাই। উভয়পক্ষ প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং দীর্ঘমেয়াদী অংশীদারত্বের ওপর গুরুত্ব দেন। দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।নারী সমঅধিকার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবসময় নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দেই। নারী ক্ষমতায়ন আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রে।ব্যারোনেস উইন্টারটন চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্য সরকারের সমর্থনের কথা জানান। তিনি বাংলাদেশের সংবিধান সংস্কার কার্যক্রমে প্রধান আলী রিয়াজের সঙ্গেও বৈঠক করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত
শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারি পুরুষ (৩০) নিহত হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ Read more

চলতি মাসেই টানা ৪ দিনের ছুটি মিলতে পারে
চলতি মাসেই টানা ৪ দিনের ছুটি মিলতে পারে

সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির পাশাপাশি রয়েছে ঐচ্ছিক ছুটির সুযোগ। যদিও নামমাত্র ‘ঐচ্ছিক’, বাস্তবে এটি নির্দিষ্ট Read more

লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা  পুলিশ।  রবিবার ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে Read more

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সিলেট-তামাবিল Read more

‘হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে ভারত’
‘হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে ভারত’

শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখছে ভারত সরকার। এমন দাবি করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা Read more

ময়মনসিংহের ৯ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
ময়মনসিংহের ৯ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলার ৯টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন