মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সম্প্রতি ভুটান, তুর্কমেনিস্তান এবং শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আফাঈদা-সাগরিকারা। এবার এমন পারফরম্যান্সের পুরস্কারও পেল দলটি। ফিফা নারী র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ।আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত হয়েছে ফিফা নারী র‌্যাঙ্কিংয়ের নতুন তালিকা। যেখানে ২৪ ধাপ এগিয়ে বর্তমানে ১০৪-এ অবস্থান করছে বাংলাদেশ।বাংলাদেশের মেয়েরা তাদের সবশেষ ৩ ম্যাচে মোট গোল করেছে ১৬টি। বিপরীতে হজম করেছে মাত্র ১টি। আর এতেই নতুন করে ৮০.৫১ পয়েন্ট অর্জন করেছে তারা, যা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিতে সহায়তা করেছে।দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভারত। ৭ ধাপ এগিয়ে তাদের বর্তমান অবস্থান ৬৩ নম্বরে। এছাড়া ১৩ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে আছে নেপাল। উন্নতি হয়েছে পাকিস্তানেরও। ৩ ধাপ এগিয়ে এ র‌্যাঙ্কিংয়ের ১৫৪ নম্বরে আছে তারা।এছাড়া ৮ ধাপ এগিয়ে ১৬৩ নম্বরে আছে ভুটান। তবে অবনতি হয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কার। র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়ে ১৬১-তে অবস্থান করছে তারা।সম্প্রতি উয়েফা নারী ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে রানার্স-আপ হয়েছে স্পেন। তবে শিরোপা হাতছাড়া হলেও এক ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে তারা। তবে আরেক মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল ৩ ধাপ পিছিয়ে অবস্থান করছে ৭ নম্বরে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ এনসিপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার
‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ এনসিপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, বিএনপির কণ্ঠে আজ আওয়ামী লীগের সুর শোনা যাচ্ছে। ফ্যাসিবাদের ছায়া স্পষ্ট। কিন্তু Read more

বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লাকে বিভাগ করা হবে: মোশাররফ
বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লাকে বিভাগ করা হবে: মোশাররফ

আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা Read more

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তার Read more

ভিসা নিয়ে বিশেষ বার্তা দিল মার্কিন দূতাবাস
ভিসা নিয়ে বিশেষ বার্তা দিল মার্কিন দূতাবাস

মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হবে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন Read more

‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল
‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ও গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকায় হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন