দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।শনিবার (২৫ অক্টোবর) কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, আজ সকাল ৮টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশের ৬০টি জেলার আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত অবস্থায় আছে। আর ৪টি জেলার আকাশে খুবই সামান্য পরিমাণে মেঘের উপস্থিতি রয়েছে।তিনি বলেন, শনিবার সকাল ৯টা থেকে আগামীকাল (রোববার) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি জেলার সীমান্তবর্তী কোনো কোনো উপজেলার উপরে খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।মোস্তফা কামাল পলাশ জানান, শনিবার দিবাগত রাতে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলো উপরে হালকা পরিমাণে কুয়াশার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’
‘মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান Read more

চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেল চালক
চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেল চালক

ভারতের মধ্যপ্রদেশে অর্থ আদায় করতে গিয়ে এক চাঁদাবাজ উল্টো বিপদে পড়ে। কারণ ট্রাকচালক গাড়ি চালিয়ে চলে যান, আর চাঁদাবাজ প্রাণ Read more

উপদেষ্টা পরিষদের সভায় ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা পরিষদের সভায় ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা। মঙ্গলবার (০৬ মে) প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে এই Read more

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২, আহত ১৫০০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২, আহত ১৫০০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে সময়ের সঙ্গে সঙ্গে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ছেই চলছে। ভূমিকম্পে ধসে পড়েছে বহু স্থাপনা। উদ্ধারকর্মীরা ভূমিকম্পে Read more

রিয়ালের জালে পিএসজির ‘এক হালি’
রিয়ালের জালে পিএসজির ‘এক হালি’

ফিফা ক্লাব বিশ্বাকাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এ জয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন