২০২৪ সালের ৫ আগস্টের পর চিত্রনায়িকা নিপুণ অনেকটা অন্তরালে চলে যান। মাঝখানে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টাকালে আলোচনায় আসেন, এরপর আবার আড়ালে। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রীকে অনেক দিন পর দেখা গেল প্রকাশ্যে। সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতেও দেখা গেছে নিপুণকে।ওই ভিডিওতে দেখা যায়, নিপুণ চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও নিপুণ আদালতের মামলা করে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে চেয়ারে বসতে দেননি। এ ছাড়া আদালতের স্থিতি আদেশ অমান্য করে তিনি সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে ছিলেন। এ থেকে অনুমান করা যায়, তৎকালীন সরকারের একজন প্রভাবশালী অভিনেত্রী ছিলেন নিপুণ।তবে পট পরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। এ বছরের শুরুতেই সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তার আগে চলতি বছরের শুরুতেই ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। এ কারণে সড়কপথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকার আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি। সম্প্রতি আলোচনায় এলেন প্রকাশ্যে দেখা দিয়ে। জানা গেছে, গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) চলচ্চিত্র অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে হাজির হন নিপুণ। সেখানেই ক্যামেরায় ধরা পড়ে তাঁর উপস্থিতি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) Read more

বাকিতে পণ্য না দেয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেললো ক্রেতা
বাকিতে পণ্য না দেয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেললো ক্রেতা

বাকিতে সিগারেট না দেয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে ফেলেছে স্থানীয় এক যুবক। সোমবার (১১ আগষ্ট) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া গ্রামে Read more

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২
উত্তরায় প্রাইভেটকারে অপহরণ, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হলেন- হাসানুজ্জামান শাওন Read more

ভারতের উজানের পানিতে বেনাপোল মাঠের শত শত একর জমির আমন ধান প্লাবিত
ভারতের উজানের পানিতে বেনাপোল মাঠের শত শত একর জমির আমন ধান প্লাবিত

ভারতীয় উজানের পানিতে প্লাবিত শার্শা-বেনাপোল সীমান্তের শত শত কৃষক একর ফসলি জমির আমন ধান ও রাস্তাঘাট। ভারী বৃষ্টি এবং ভারতের Read more

নওগাঁয় অবৈধ ইটভাটায় পুড়ছে খড়ি, গিলে খাচ্ছে ফসলি জমি
নওগাঁয় অবৈধ ইটভাটায় পুড়ছে খড়ি, গিলে খাচ্ছে ফসলি জমি

কৃষিপ্রধান দেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁ। এই জেলার উৎপাদিত ধান-চাল ও বিভিন্ন ফসল দিয়েই দেশের অধিকাংশ খাদ্যের চাহিদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন