ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে এক বিব্রতকর ঘটনার সম্মুখীন হয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। বিশাখাপত্তনমের হোটেলে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ ডাইনিং টেবিলের পাশে একটি ইঁদুর ছুটে গেলে এলিসি পেরি, অ্যালিসা হিলিসহ কয়েকজন ক্রিকেটার ভয় পেয়ে ওঠেন। মুহূর্তেই খাবার ঘরে শুরু হয় চিৎকার-চেঁচামেচি আর হুলস্থুল।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, খেলোয়াড়েরা যখন ডিনার করছিলেন, ঠিক তখনই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ইঁদুরটি টেবিলের নিচ দিয়ে দৌড়ে গেলে অনেকে আতঙ্কে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন, কেউবা চেয়ারেই উঠে বসেন।হোটেলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইঁদুর ধরার চেষ্টা করলেও সেটি এদিক-ওদিক দৌড়াতে থাকে, ফলে পুরো ডাইনিং এলাকায় তৈরি হয় বিশৃঙ্খলা।ঘটনাটি নিয়ে পরে মজার ছলে একটি ভিডিও প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেখানে হাসতে হাসতে খেলোয়াড়েরা অভিজ্ঞতার বর্ণনা দেন। কিম গার্থ জানান, ‘আমরা প্রায় খাওয়া শেষ করে উঠছিলাম, তখনই হঠাৎ ইঁদুরটা দেখা দিল। প্রথমে ভাবলাম চলে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসে। তখন সবাই একসঙ্গে চিৎকার করে ওঠে!’এই ঘটনাকে ঘিরে ভারতে আন্তর্জাতিক মানের হোটেলগুলোর স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে অস্ট্রেলিয়া নারী দল ইন্দোরে অবস্থান করছে, যেখানে তারা শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ

দীর্ঘ কয়েক মাস ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিছিল-সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা লেখাপড়া ছেড়ে মারধর-ভাঙচুরসহ নানা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছে। Read more

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ Read more

৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা
৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।বুধবার (৭ Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে Read more

১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে

দেশে ১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এ Read more

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ (৪৫) কে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন