নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাত পর্যন্ত কোস্টগার্ড, নৌপুলিশ এবং মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।জানা যায়, নিষেধাজ্ঞার শেষ সময় ঘনিয়ে আসায় অনেক জেলে আগেভাগে নদীতে নামার প্রস্তুতি নেয়। গোপন সূত্রে এ খবর পেয়ে বৃহস্পতিবার রাতে প্রশাসনের বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে টানা অভিযান চালানো হয়। এ সময় ৩৫টি ট্রলারসহ ১৫০ জন জেলেকে আটক করা হয়।পরে তাদের ট্রলারসহ তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় নিয়ে আসা হয়। এছাড়া প্রতিটি ট্রলারের মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জব্দ সব ট্রলার স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় শুক্রবার রাত ১২টা পর্যন্ত আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে তালতলী উপজেলা ভূমি কর্মকর্তা সেবক মণ্ডল বলেন, ‘রাতভর পায়রা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের মাছ শিকার করার সময় হাতে নাতে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, ‘নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড শুরু থেকে তৎপর ছিল। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’উল্লেখ্য, চলতি মাসের ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশের সব নদী ও উপকূলে মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামুকার নতুন সংজ্ঞায় শেখ মুজিবসহ চার শতাধিক নেতা আর মুক্তিযোদ্ধা নন
জামুকার নতুন সংজ্ঞায় শেখ মুজিবসহ চার শতাধিক নেতা আর মুক্তিযোদ্ধা নন

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। Read more

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। Read more

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ পকেট এলাকায় চিলাহাটী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিনাল হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু Read more

বাউফলে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল
বাউফলে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল

একসময়ে এই উপজেলায় অবৈধ কারেন্ট জালের দৌরাত্ম ছিল ব্যাপক। কারেন্ট জালের কারণে বিভিন্ন প্রজাতীর দেশিও মাছ হুমকির মধ্যে ছিল। সম্প্রতি Read more

ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু
ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু

গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু। সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্য ভাঙতে যদি ক্রোম বিক্রিতে বাধ্য হয় Read more

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দল
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন