চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ পকেট এলাকায় চিলাহাটী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিনাল হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার(১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার মৃত. মিন্টু মিয়ার ছেলে।  নিহতের মামাতো ভাই বিদ্যুত হোসেন জানান, মিনাল মানসিকভাবে অসুস্থ থাকায় বাড়ি থেকে তেমন বের হতেন না। শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে ঘোড়ামারায় রেললাইনের ওপর বেড়াতে যায়। কিছুক্ষণ পর খবর আসে মিনাল ট্রেনে কেটে মারা গেছে।চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ বসু জানান, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতের কারণে এ তরুণের মৃত্যু হয়েছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এঘটনায় কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন বাহিনীর প্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
তিন বাহিনীর প্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত Read more

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে
ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।রোববার (৪ মে) বিকেলে তিস্তার পানির Read more

কসবায় মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার
কসবায় মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে কসবা থানার Read more

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মী আটক
পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মী আটক

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ২ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।ঐ Read more

অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে
অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরের গাংনী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে। তিনি Read more

একবার ফুল ফুটলে বসন্ত আসে না: ধর্ম উপদেষ্টা
একবার ফুল ফুটলে বসন্ত আসে না: ধর্ম উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, 'একটি ফুল দিয়ে বাগান হয় না, একবার ফুল ফুটলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন