মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় এক বাংলাদেশি শ্রমিককে (৩৭) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ইয়ানের তেরোই এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের গলা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দুই মালয়েশিয়ানসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।ইয়ান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দেরিতে কাজে যাওয়া নিয়ে বাংলাদেশি ওই শ্রমিককে তিরস্কার করেন তার এক সহকর্মী। এ নিয়ে দুজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বৈদ্যুতিক তার দিয়ে বাংলাদেশি শ্রমিকের গলা পেঁচিয়ে ধরেন। কিছুক্ষণ পরেই ভুক্তভোগী অচেতন হয়ে পড়েন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করেন।পুলিশ জানায়, একতলা বাড়িতে এ ঘটনা ঘটে। সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত দুই মালয়েশিয়ান ও পাঁচজন বাংলাদেশি শ্রমিক বাড়িটিতে বসবাস করতেন। ঘটনার পর পুলিশ দুই মালয়েশিয়ান ও চার বাংলাদেশিকে (বয়স ২৯ থেকে ৪৪ বছর) আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার, একটি দা এবং একটি রড উদ্ধার করা হয়েছে।ঘটনাটি হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হামিজি বলেন, আটক ব্যক্তিদের আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে কালবৈশাখী ঝড়ে শ্রমিকের মৃত্যু
বরিশালে কালবৈশাখী ঝড়ে শ্রমিকের মৃত্যু

কাল বৈশাখী ঝড়ে বরিশাল জেলার আগৈলঝাড়ায় উপজেলায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১এপ্রিল) দুপুরে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়।ঝড়ের সময় Read more

দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬টি, উৎপাদন ক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট: জ্বালানিমন্ত্রী
দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬টি, উৎপাদন ক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট: জ্বালানিমন্ত্রী

দেশের বিদ্যুৎ খাতে সক্ষমতার নতুন মাইলফলক স্পর্শ করেছে সরকার। বর্তমানে সারাদেশে সরকারি-বেসরকারিতে মোট ১৩৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল রয়েছে। এসব Read more

আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার ৪ আসামিসহ গ্রেফতার ১৬
আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার ৪ আসামিসহ গ্রেফতার ১৬

আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার ৪ আসামিসহ বিভিন্ন মামলার মোট ১৬ আসামিকে গ্রেফতার করেছে Read more

সংসদ প্লাজায় পৌঁছেছে নিথর হাদি, অপেক্ষা জানাজার
সংসদ প্লাজায় পৌঁছেছে নিথর হাদি, অপেক্ষা জানাজার

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। আজ শনিবার (২০ Read more

দেশব্যাপী লোডশেডিং, থাকবে যতদিন
দেশব্যাপী লোডশেডিং, থাকবে যতদিন

যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিং শুরু হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও Read more

জোবায়েদ হত্যাকাণ্ড: সন্দেহভাজন মাহিরকে থানায় দিলেন তার মা
জোবায়েদ হত্যাকাণ্ড: সন্দেহভাজন মাহিরকে থানায় দিলেন তার মা

ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে পুলিশে সোপর্দ করেছেন তার মা রেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন