যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে।  শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ভাদড়া যাত্রী ছাউনির পাশে ধাপাড়ি পোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো- পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের ইনতাজ আলীর ছেলে ইমন হোসেন (১৭) ও তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৭)। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, ইমন ও আশরাফুল এপাচি আরটিআর মোটরসাইকেল (যশোর-ল-১২-০৮১২) করে চৌগাছার উপজেলা শহরের দিকে যাচ্ছিল। তাদের মাথায় হেলমেট ছিল না। পথিমধ্যে ভাদড়া যাত্রী ছাউনির পাশে ধাপাড়ি পোল এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা ডিসকভারি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে এপাচি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রলির পিছনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা তরুণ রাস্তায় ছিটকে পড়ে ও চালক মোটরসাইকেলসহ ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। কালিয়াকুন্ডি গ্রামের শিমুল হোসেন জানান, নিহত দুই তরুণ সম্পর্কে চাচাতো ভাই। ইমন রানীয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করত। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বালুবাহী ট্রলির সাথে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধারের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, বালুবাহী ট্রলির সাথে দুর্ঘটনায় মোটরসাইকেল ২ আরোহীর মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনা কবলিত ট্রলি ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে। এসকে/আরআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী মৃত্যু বরণ করেছেন। তিনি পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর Read more

গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার
গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে আরও তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইল। রোববার (২২ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। Read more

সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বে আছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। সাধারণত তিনি খেলাতে পছন্দ করেন ৪-৩-১-২ ফর্মেশন। মানে চারজন ডিফেন্ডার, Read more

গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু
গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে মারামারির মামলায় সুমন সরদার (৩৫) নামে এক আসামিকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলেন পুলিশের সদস্যরা। এ সময় Read more

কুয়েট প্রশাসন অযোগ্যতার পরিচয় দিয়েছে দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের
কুয়েট প্রশাসন অযোগ্যতার পরিচয় দিয়েছে দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করছেন শিক্ষার্থীরা। এই দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন