দলের গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ডের অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট শরীফুল ইসলাম বলেন, ‘দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের অভ্যন্তরে থাকা অপশক্তি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা জনগণের অর্জিত মহান স্বাধীনতা ও জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যাহার ফলে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক চরম হুমকীর সম্মুখীন হচ্ছে।’লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে দলীয় শৃংখলা পরিপন্থী ও গঠনতন্ত্র বিরোধী বক্তব্য প্রদান করায় অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কিশোরগঞ্জ এর যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হইল।’এর আগে বিগত ৫ অক্টোবর অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন তার ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। পরবর্তীতে বুধবার (২২ অক্টোবর) এডভোকেট ফয়জুল করিম মুবিন নামের একটি ফেসবুক পেজ থেকে তিনি লাইভে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর সেই ফেইসবুক লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা যোগদানের খবরটি প্রচার করতে থাকে।লাইভে তিনি বলেন, ‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন। বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।’অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুর করিমের ছেলে। তিনি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন।এছাড়াও কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া পারিবারিক ভাবেও তার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষকের নীরব সহযোদ্ধা: ফসলের মাঠে অতন্দ্র প্রহরী কাকতাড়ুয়া
কৃষকের নীরব সহযোদ্ধা: ফসলের মাঠে অতন্দ্র প্রহরী কাকতাড়ুয়া

আবহমান গ্রাম বাঙলার কৃষকরা ক্ষেতের ফসল পাখি, ইঁদুরসহ ফসলখেকো প্রাণীর উপদ্রব থেকে রক্ষার কৌশল হিসেবে কাকতাড়ুয়ার ব্যবহার করছেন এখনো। গ্রামীণ Read more

‘স্যার আপনাকে ৫ বছর চাই’
‘স্যার আপনাকে ৫ বছর চাই’

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত ৩ Read more

প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই
প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই

চট্টগ্রামের রাউজান উপজেলায় শবে কদরের রাতে প্রবাসী বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় জনতা একে একে ডাকাতদের Read more

ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে কপাল পুড়ল বাংলাদেশের
ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে কপাল পুড়ল বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারেও ভালো শুরু করে বাংলাদেশ। তবে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সামাজিক আধিপত্য, জমি বিরোধ এবং মাদকের কুপ্রভাব এই ত্রিমুখী উত্তেজনায় ভয়াবহ রূপ নিলো ব্রাহ্মণবাড়িয়ার নাটাই উত্তর ইউনিয়নের এক পুরনো গোষ্ঠীগত Read more

গাজায় যুদ্ধ বন্ধে অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে বিক্ষোভ
গাজায় যুদ্ধ বন্ধে অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।দেশটির ব্রিসবেন শহরের কেন্দ্রস্থল থেকে হাজার হাজার মানুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন