উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।শনিবার (৩১ মে) রাত ১০টায় তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৬ মিটার (অটো গেজ), যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববার (১ জুন) ভোর ৬টা নাগাদ পানির স্তর আরও ১৫ সেন্টিমিটার বাড়তে পারে। এতে করে পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে অবস্থান করবে। তবে এরপর ধীরে ধীরে পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিস্তার উজানে ভারতের গজলডোবা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১২০ সেন্টিমিটার।শুক্রবার (৩০ মে) রাত ৯টায় সেখানে পানি সমতল ছিল ১১০ দশমিক ৩০ মিটার। বর্তমানে সেখানে পানি কমতে শুরু করেছে। একই সময়ে দোমহনী পয়েন্টে পানি বেড়েছে ৬১ সেন্টিমিটার। রাত ৯টায় এ পয়েন্টে পানি সমতল ছিল ৮৫ দশমিক ৬৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচে।তিস্তা অববাহিকায় গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে কিংবা উজানে কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিন ধরে তিস্তার পানি বাড়ছে। ব্যারেজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় বজ্রপাতে ৮ গরুর মৃত্যু
ভোলায় বজ্রপাতে ৮ গরুর মৃত্যু

ভোলার মনপুরায় বজ্রপাতে এক কৃষকের চার গরু ও অপর চার কৃষকের চারটি গরুসহ মোট ৮টি গরুর মারা গেছে।রবিবার (২০ এপ্রিল) Read more

গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ যুবক, খাল থেকে লাশ উদ্ধার
গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ যুবক, খাল থেকে লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ সোহেল প্যাদা (২৫) নামে এক যুবকের লাশ খালের কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৯ Read more

ইসরায়েলি এমপিকে দেশে ঢুকতে দিলো না অস্ট্রেলিয়া
ইসরায়েলি এমপিকে দেশে ঢুকতে দিলো না অস্ট্রেলিয়া

ইসরায়েলের রিলিজিয়াস জিওনিজম পার্টির কট্টর ডানপন্থি সংসদ সদস্য সিমচা রোথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বরাতে এক প্রতিবেদনে Read more

যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’ : ইরান
যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’ : ইরান

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনী কর্তৃক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। হামলায় অন্তত ১০ Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৯ জন রোগী Read more

রাজবাড়ীতে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
রাজবাড়ীতে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রাজবাড়ীর পাংশায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জয় শেখ (১৫) নামে এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন