যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইযশোরের চালক সোহাগ হোসেন (২৫) কে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ক্যান্টনমেন্ট কলেজের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগ সদর উপজেলার হামিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ফাহিমসহ কয়েকজন জানান, ইজিবাইক চালক সোহাগ অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনা হয়। তার মুখে বিস্কুটের টুকরা লেগে ছিল। ধারণা করা হচ্ছে, চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে তাকে অজ্ঞান করে দুর্বৃত্তরা ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, চেতনানাশক ওষুধের মাধ্যমে সোহাগকে অজ্ঞান করা হয়েছে। পুরুষ মেডিসিন ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলমান।  হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, আরবপুর বাইপাসে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে দলটি।বৃহস্পতিবার Read more

ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার
ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে পোলিং এজেন্টদের Read more

মুন্সীগঞ্জের ১০৫ জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
মুন্সীগঞ্জের ১০৫ জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

মুন্সীগঞ্জে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক Read more

নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ
নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ

কাশ্মির, নদীর পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে ভারতকে বিস্তৃত সংলাপে আসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রাজনীতি-কূটনীতিকে একপাশে রেখে যুদ্ধ Read more

নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার
নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন