জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে দলটি।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।বার্তায় বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।এর আগে, মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটওয়ারীর পদত্যাগের সংবাদ প্রকাশ হয়। এতে জানানো হয়, দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন একই আসনের জাতীয় Read more

মেডিকেলে থেমে গেল রওশন আরার লড়াই, পৈতৃক জমি ছিনিয়ে নিল চার জনকে
মেডিকেলে থেমে গেল রওশন আরার লড়াই, পৈতৃক জমি ছিনিয়ে নিল চার জনকে

 কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ ধরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন রওশন আরা (৩৮)। তিনি সংঘর্ষে Read more

যশোরে পিস্তলসহ যুবক আটক
যশোরে পিস্তলসহ যুবক আটক

যশোরের ঝিকরগাছায় বিদেশি পিস্তল ও ম্যাগfজিনসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার হাড়িয়াদেয়াড়া Read more

সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের কালো ব্যাজ ধারণ
সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের কালো ব্যাজ ধারণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক Read more

চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা
চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিতে ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সফরকে সরকারি Read more

সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের
সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের

'কী কই বাহে! আমার দুশ্চিন্তায় শেষ নেই। ঈদে ছেলের নতুন শার্ট-প্যান্ট কিনে দিতে পারিনি, এবার কথা দিছি কিনে দেব, কিন্তু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন