ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তন করানোর অভিযোগ তুলেছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি জানান, তার প্যানেলের একজন পোলিং এজেন্টকে একটি কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই। বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে।’উমামা ফাতেমা বলেন, ‘আমরা ভোটারদের থেকে ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’ভোটের পরিস্থিতি সম্পর্কে উমামা বলেন, ‘পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। সবাই আসছে, ভোট দিচ্ছে। আমরা চাই এভাবেই যেন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলতে থাকে।’সকাল থেকেই ক্যাম্পাসে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে ভিড় করতে শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে কঠোর নিরাপত্তায়।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।এদিকে, ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে, যা আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা
মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা

বাঁশখালীতে মসজিদ ও মাদ্রাসার ভবন পাকা করে দেয়ার নামে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য Read more

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত আন্দোলনকারীরা। শনিবার (১০মে) বিকাল ৫ Read more

সাত কলেজ ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ
সাত কলেজ ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ

সাত কলেজ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. Read more

বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত
বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত

‘তারুণ্যেরে অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন’ স্লোগানে রাজশাহীর বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন ও Read more

সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ সকালে বনানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন