আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- ইভিএম ব্যবহার বাতিল, ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধনের অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।ড. আসিফ নজরুল বলেন, আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী হলো- ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত বিধান বাতিল করা। পাশাপাশি ‘না ভোট’ পুনর্বহাল করা হয়েছে, যাতে কোনো নির্বাচনী আসনে কেবল একজন প্রার্থী থাকলে ভোটাররা তাকে ভোট না দেয়ার সুযোগ পান। তিনি আরও জানান, ২০১৪ সালের সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতেই এই বিধান আনা হয়েছে। একজন প্রার্থী থাকলে ভোটাররা যদি তাকে পছন্দ না করেন, ‘না ভোট’ দিতে পারবেন। তখন সেই আসনে পুনরায় নির্বাচন হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে ক্রিকেটার মিরাজ, পড়লেন বিপাকে
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে ক্রিকেটার মিরাজ, পড়লেন বিপাকে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে গিয়ে বেশ বিপাকেই পড়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল Read more

অনুমোদনের আগে টেন্ডার বিজ্ঞপ্তি, প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রেলস্টেশনের গণশৌচাগার ইজারা
অনুমোদনের আগে টেন্ডার বিজ্ঞপ্তি, প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রেলস্টেশনের গণশৌচাগার ইজারা

রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসনের প্রশ্নে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ফের গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে। চট্টগ্রাম নতুন Read more

জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রতিমন্ত্রী টুকু
জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রতিমন্ত্রী টুকু

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, যথাযথ ব্যবস্থাপনার Read more

ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী নামে (২৭) এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২৬) নামে আরও এক Read more

মাদকপথের নতুন ঠিকানা, ইলিয়াস-নবীর ‘৮ সিস্টার সিন্ডিকেট’
মাদকপথের নতুন ঠিকানা, ইলিয়াস-নবীর ‘৮ সিস্টার সিন্ডিকেট’

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের অন্যতম আলোচিত নাম মো. ইলিয়াস। মাদক ব্যবসার জগতে তিনি পরিচিত ‘ইয়াবা সম্রাট’ নামে। উখিয়ার সীমান্ত ঘেষা ঘুমধুম ইউনিয়নের Read more

সিনেট ভবনের সামনে থেকে ঘোষণা হবে ডাকসুর ফল
সিনেট ভবনের সামনে থেকে ঘোষণা হবে ডাকসুর ফল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট গণনা চলছে। আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন