জন্ম থেকেই বাক ও শারীরিক প্রতিবন্ধী, তবু জীবনের সঙ্গে আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরের মোকসেদ মোল্লার ছেলে রিপন মোল্লা। শারীরিক অক্ষমতা ও দারিদ্র্য কোনোটিই তাকে থামাতে পারেনি। নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে পরিশ্রম ও আত্মসম্মানের জোরে গড়ে তুলেছেন স্বাবলম্বী এক জীবন।কারও দয়ার আশায় বসে না থেকে প্রতিদিন পালেরচর বাজার ও আশপাশের এলাকায় বাদাম বিক্রি করেন রিপন। সেই সামান্য আয়েই চলে তার জীবন। সমাজের অনেকে যেখানে হতাশ হয়ে জীবনের কাছে হার মানেন, সেখানে রিপন নিজের দৃঢ় মনোবল ও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে এগিয়ে চলেছেন এবং হয়ে উঠেছেন এলাকার মানুষের প্রেরণা ও অনুকরণীয় উদাহরণ।সম্প্রতি রিপনের সংগ্রামী জীবনের গল্পটি নজরে আসে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায়ের। বিষয়টি জানার পর তিনি মানবিক উদ্যোগে রিপনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।প্রথমে ইউএনও কাবেরী রায় পরিকল্পনা করেন, পালেরচর বাজারে রিপনের জন্য একটি ছোট দোকান নির্মাণ করবেন। কিন্তু প্রতিদিন বাজারে গিয়ে দোকান চালানো তার পক্ষে কষ্টসাধ্য হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রিপনের নিজ বাড়িতেই দোকানটি নির্মাণ করে দেওয়া হয়। একই সঙ্গে দোকান চালুর জন্য প্রয়োজনীয় পণ্য ও সামগ্রীও সরবরাহ করা হয়, যাতে তিনি স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন।বুধবার (২২ অক্টোবর) বিকেলে ইউএনও কাবেরী রায় নিজেই রিপনের দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীরা উপস্থিত থেকে রিপনের জীবনে নতুন সূচনার সাক্ষী হন।স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল মিয়া বলেন, ‘রিপন আমাদের এলাকার গর্ব। প্রতিবন্ধী হয়েও সে কখনো কারও কাছে হাত পাতেনি। প্রশাসন তার পাশে দাঁড়ানোয় আমরা সত্যিই কৃতজ্ঞ।’প্রতিবেশী সালমা বেগম বলেন, ‘রিপন নিজের পরিশ্রমে জীবিকা চালায়। ইউএনও ম্যাডাম দোকান করে দেওয়ায় এখন ওর জীবন আরও সহজ ও স্বাবলম্বী হবে।’এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, ‘রিপনের গল্পটি জানার পর সত্যিই অনুপ্রাণিত হয়েছি। সমাজে এমন মানুষই আসল উদাহরণ, যারা প্রতিবন্ধকতাকে জয় করে আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে শেখে। উপজেলা প্রশাসন সবসময় এমন আত্মপ্রত্যয়ী মানুষের পাশে থাকবে।’সংগ্রামী, পরিশ্রমী ও সাহসী এই রিপন মোল্লা আজ শুধু পালেরচরের নয়, বরং গোটা জাজিরা উপজেলার গর্বে পরিণত হয়েছেন। তার জীবন প্রমাণ করে মানুষের ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে কোনো প্রতিবন্ধকতাই জীবনের পথে বাধা হতে পারে না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে অস্ত্রধারী সেই বিএনপি নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জে অস্ত্রধারী সেই বিএনপি নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমগাঁও এলাকায় প্রবাসীর কাছে চাঁদা দাবি ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপির স্থানীয় নেতা শাহজাহান ভূঁইয়াকে গ্রেফতার Read more

ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’
ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে ঘটলো এক ব্যতিক্রমী ঘটনা। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে Read more

নড়াইলে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
নড়াইলে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

নড়াইলে যশোর সীমান্তবর্তী চাকই মরিচা ভবানিপুর বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (০১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার Read more

চিকিৎসককে হেনস্তার প্রতিবাদ করায় নারীকে মারধর বিএনপি নেতার
চিকিৎসককে হেনস্তার প্রতিবাদ করায় নারীকে মারধর বিএনপি নেতার

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্লাবন হালদারের চিকিৎসা মনঃভূত না হওয়ায় হেনস্তা করেছে উপজেলা বিএনপির এক Read more

কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সর্বস্ব Read more

পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পদ ছাড়লেন আ.লীগের চেয়ারম্যান
পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পদ ছাড়লেন আ.লীগের চেয়ারম্যান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি হাজী ছাবের আহমদ পত্রিকায় বিজ্ঞাপ্তি দিলে পদ ছাড়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন