ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে ঘটলো এক ব্যতিক্রমী ঘটনা। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে গেল এক আশ্চর্য ঘটনা। ম্যাচ চলাকালীন অপ্রত্যাশিতভাবে মাঠে ঢুকে পড়ে একটি শিয়াল! মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় লন্ডন স্পিরিট ও বর্তমান চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলস। খেলায় উত্তেজনার মধ্যেই আকস্মিকভাবে মাঠে ঢুকে পড়ে শিয়ালটি।এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাস্যরসের জন্ম দিয়েছে। কেউ কেউ একে ‘দ্য ফক্স শো’ বলেও অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীদের কিছু বুঝে উঠার আগেই মাঠে প্রবেশ করে শিয়ালটি। এরপর ঘুরতে থাকে মাঠের চারপাশে। দর্শকদের হইচইয়ের মাঝে আবার বেরিয়ে যায়। ধারাভাষ্যকারদের ঠাট্টা, দর্শকদের হাসি—সব মিলিয়ে ম্যাচ যেন কিছুক্ষণের জন্য রূপ নেয় এক অনানুষ্ঠানিক ‘কমেডি শো’তে।এরপর যদিও খেলা স্বাভাবিকভাবে এগোয়, কিন্তু ব্যাট হাতে তেমন কিছু করতে পারেনি লন্ডন স্পিরিট। তারা অলআউট হয়ে যায় মাত্র ৮০ রানে, ৯৪ বল খেলে। জবাবে ওভাল ইনভিন্সিবলস ৬ উইকেট হাতে রেখেই ৬৪ বলেই লক্ষ্যে পৌঁছে যায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমাক একটা কম্বল দেন, ঠান্ডায় খুব কষ্টে আছি’
‘আমাক একটা কম্বল দেন, ঠান্ডায় খুব কষ্টে আছি’

তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসকারী অসহায় Read more

১৫ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৫ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ২৩ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার Read more

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাই: ট্রাম্প
ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাই: ট্রাম্প

দফায় দফায় চলছে ইসরায়েল-ইরানের হামলা। পরিস্থিতি সামলাতে তৃতীয় পক্ষ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রবেশের গুঞ্জন রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট Read more

আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস
আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস

চট্টগ্রামের আনোয়ারায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনকারী Read more

সাফারি পার্কে প্রাণী নিখোঁজে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে: বন উপদেষ্টা
সাফারি পার্কে প্রাণী নিখোঁজে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে: বন উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাজীপুর সাফারি পার্কের দুর্লভ প্রাণী হারিয়ে যাওয়ার ঘটনায় যারা Read more

আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা
আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগমীকাল মঙ্গলবার বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।সোমবার (০৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন