নড়াইলে যশোর সীমান্তবর্তী চাকই মরিচা ভবানিপুর বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (০১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সীমান্তবর্তী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনে। এতে দোকানে থাকা নগদ অর্থ, আসবাবপত্র, দোকানের ভবনসহ চারটি দোকানের আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।বাজার কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার সীমান্তবর্তী চাকই মধুরগাতি, ভবানিপুর বাজারে বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আগুন লাগতে দেখেন বাজারের দায়িত্বে থাকা কেসমত গাজি।এ সময় তার সহযোগীদের নিয়ে দ্রুত দোকানের সামনে এসে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের খবর দেন তিনি। নোয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে যায় বাজারের চারটি দোকান। এতে দোকানে থাকা নগদ অর্থ, আসবাবপত্র, দোকানের ভবনসহ চারটি দোকানের আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।ক্ষতিগ্রস্ত মিষ্টি ব্যবসায়ী মতিউর রহমান বলেন, “প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাতে বাজার থেকে ফোন আসে দোকানে আগুন লেগেছে। এসে দেখি, আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেক কষ্টের দোকান। দোকানের পরেই আমার সংসার। আগুনে আমাকে সর্বস্বান্ত করে দিয়ে গেছে।”ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী জামির ফকির বলেন, “চা আর মুদি মালামাল বিক্রি করে কোনো রকম সংসার চলে আমার। আগুনে আমার সব শেষ। ঘরের ভেতর থাকা মুদি মালামাল, চা, আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে।”চাকই, মরিচা, ভবানিপুর বণিক সমিতির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম সান্টু বলেন, “বাজারে দায়িত্বে থাকা নাইটগার্ড রাতে ফোন দিলে বাজারে ছুটে আসি। এসে দেখি দোকানগুলোতে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের কাছে আবেদন ক্ষতিগ্রস্ত দোকান গুলোকে আর্থিকভাবে সহযোগিতার করার।”সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, টি. এম. রাহসিন কবীর বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পেরেছি। ক্ষতিগ্রস্ত দোকানিরা আবেদন করলে নিয়ম অনুযায়ী তাদের সহযোগিতা করা হবে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কলেজ শিক্ষার্থী ইয়ামিন
বাঘায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কলেজ শিক্ষার্থী ইয়ামিন

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী Read more

ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে
ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে

ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে ব্যালন ডি'অর জিতবেন— এমন গুঞ্জন ছিল জোরেশোরে। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির Read more

ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে ও অপচয় রোধে চলনবিলে কসমসের মানববন্ধন
ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে ও অপচয় রোধে চলনবিলে কসমসের মানববন্ধন

পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার জন্য নাটোরের সিংড়ায় বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত Read more

একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

আগামী জাতীয় নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা Read more

মৃত্যুর হাত থেকে ২ ভারতীয়কে উদ্ধার করলেন পাকিস্তানি যুবক
মৃত্যুর হাত থেকে ২ ভারতীয়কে উদ্ধার করলেন পাকিস্তানি যুবক

টানা ভারী বৃষ্টিতে ওমানের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপচে পড়া বন্যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন