ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে মস্কোকে আহ্বান জানিয়েছিল হোয়াইট হাউস; কিন্তু মস্কো এতে সম্মত না হওয়ায় নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। আপাতত নিকট ভবিষ্যতে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের কোনো সম্ভাবনা নেই।”ওই কর্মকর্তার জানান, কয়েক দিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরারপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও’র। সেই ফোনালাপে দুই প্রেসিডেন্টের আসন্ন বৈঠক উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার শর্ত দিয়েছিলেন। ল্যাভরভ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে পরে মস্কোর পক্ষ থেকে বলা হয়, সংঘাতের এই পর্যায়ে আপাতত যুদ্ধবিরতি সম্ভব নয়। এর পরেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে জিতে ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন তিনি।তারপর গত দশ মাসে কয়েক বার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠকও হয়েছে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেই বৈঠক।গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসছেন তিনি এবং সেই বৈঠকটি হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। বৈঠকের দিনক্ষণ না জানালেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, চলতি অক্টোবরের শেষ দিকে সেই বৈঠক হতে পারে।বৈঠক স্থগিতের ঘোষণার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ ব্যাপারে ট্রাম্প বলেন, “আমি কোনো খামোখা বৈঠক করতে চাইনি। তাই আপাতত (বৈঠক) স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”“তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিবর্তন আসতেই পারে। আপনারা আগামী দু’দিন যা যা ঘটবে— সেদিকে লক্ষ্য রাখবেন”, হোয়াইট হাউসে বলেন ট্রাম্প।বৈঠক স্থগিতের ঘোষণার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ ব্যাপারে ট্রাম্প বলেন, “আমি কোনো খামোখা বৈঠক করতে চাইনি। তাই আপাতত (বৈঠক) স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”“তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিবর্তন আসতেই পারে। আপনারা আগামী দু’দিন যা যা ঘটবে— সেদিকে লক্ষ্য রাখবেন”, হোয়াইট হাউসে বলেন ট্রাম্প।প্রেসিডেন্ট পুতিনের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, দুই দেশের প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে প্রস্তুতি অব্যাহত রেখেছে রাশিয়া।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে: যুক্তরাষ্ট্র
ভারতে মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে: যুক্তরাষ্ট্র

ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলমান রয়েছে। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনে জড়িতেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই কম পদক্ষেপ নিয়েছে বলে Read more

বাগেরহাটে ভাঙা কাঠের সেতু ১০ গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল
বাগেরহাটে ভাঙা কাঠের সেতু ১০ গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল

মরিচা ধরা লোহার পিলার ও রেল পাটির উপর ফাঁকা ফাঁকা কাঠ। দেখতে পরিত্যক্ত কোনো সেতুর ধ্বংসাবশেষ মনে হলেও, বাগেরহাটের ফকিরহাট Read more

যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে মার্কিন ড্রোন
যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে মার্কিন ড্রোন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আকাশে মার্কিন ড্রোন অভিযান চালানো হচ্ছে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক Read more

নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল বেনাপোলের অর্পিতা হালদার
নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল বেনাপোলের অর্পিতা হালদার

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ নতুন কুঁড়ি প্রতিযোগিতায় 'ইয়েস কার্ড' পেলো বেনাপোলের অর্পিতা হালদার। সাধারণ নৃত্য প্রতিযোগিতায় সে অংশ Read more

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের Read more

ছেলের হাতেই খুন হয়েছেন হলিউড দম্পত্তি
ছেলের হাতেই খুন হয়েছেন হলিউড দম্পত্তি

হলিউডের প্রখ্যাত অভিনেতা ও পরিচালক রব রাইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন