ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন।মঙ্গলবার (২২ অক্টোবর) ইউক্রেনীয় সেনাবাহিনী একে ‘সফল হামলা’ বলে উল্লেখ করেছে। রাশিয়া এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। খবর বিবিসির।ইউক্রেনের সেনা সদর দপ্তর জানায়, এই ক্ষেপণাস্ত্র হামলা রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেছে এবং এটি ছিল ‘বৃহৎ পরিসরের যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার’ অংশ। লক্ষ্যস্থল ছিল রাশিয়ার ব্রায়ানস্ক কেমিক্যাল প্লান্ট—যা ইউক্রেনের ভাষায় আগ্রাসী রাষ্ট্রের সামরিক-শিল্প কমপ্লেক্সের একটি মূল স্থাপনা।সেনাবাহিনীর এক্স পোস্টে বলা হয়, ওই কারখানায় গানপাউডার, বিস্ফোরক এবং রকেট জ্বালানির উপাদান তৈরি হয়, যা রুশ বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করছে।তবে কিয়েভের দাবি, মস্কোর যুদ্ধযন্ত্র চালাতে যেসব স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেগুলোতে হামলা চালানো অত্যাবশ্যক।একই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ ইউরোপীয় নেতারা ঘোষণা দেন, রাশিয়ার অর্থনীতি ও প্রতিরক্ষা শিল্পের ওপর চাপ বাড়ানো হবে যতক্ষণ না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘শান্তি আলোচনায় রাজি হচ্ছেন’।ইউক্রেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, যুদ্ধবিরতির আগে, চলাকালীন এবং পরেও ইউক্রেনকে সবচেয়ে শক্ত অবস্থানে থাকতে হবে।এই পরিস্থিতি এমন এক সময়ের মধ্যে ঘটছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির মধ্যে বৈঠকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা হলেও ট্রাম্প তাতে অনীহা প্রকাশ করেন। ট্রাম্প-পুতিন বৈঠকের পরিকল্পনাও আপাতত স্থগিত করা হয়েছে।অন্যদিকে, বুধবার (২২ অক্টোবর) সকালে রাশিয়া আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার শব্দ শুনেছেন বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎসকো।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে রাশিয়া, যা এখনো চলছে। বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা দখলে রেখেছে, যার মধ্যে ২০১৪ সালে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে। সাম্প্রতিক স্টর্ম শ্যাডো হামলাটি ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধের একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে, যা রাশিয়ার সামরিক সক্ষমতায় চাপ তৈরি করতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংকট কাটাতে এলপিজিকে গ্রিন ফান্ড থেকে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি
সংকট কাটাতে এলপিজিকে গ্রিন ফান্ড থেকে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

দেশজুড়ে চলমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট কাটাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ Read more

নান্দাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক
নান্দাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

ঘাম ঝরানো স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে শুরু করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃষক কৃষাণী। ফসলের মাঠ জুড়ে কৃষকের ফলানো ধানের Read more

সিংড়ায় রোদ-ঘামে নাকাল, তবুও গরুর হাটে ঈদের আমেজ
সিংড়ায় রোদ-ঘামে নাকাল, তবুও গরুর হাটে ঈদের আমেজ

চলমান তীব্র তাপদাহ আর অসহনীয় রোদের মধ্যেও জমে উঠেছে নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী কোরবানির গরুর হাট। ঈদুল আজহা উপলক্ষে দেশের নানা Read more

মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষা অর্জনে সহায়তা করবে বিএনপি: নয়ন
মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষা অর্জনে সহায়তা করবে বিএনপি: নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি যদি জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে Read more

৫০০’র মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান
৫০০’র মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ইতিহাসের নতুন অধ্যায়ে নিজের নাম লিখলেন। ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্সে রবিবার Read more

ড্রামের মধ্যে পাচার হচ্ছিলো গাঁজা
ড্রামের মধ্যে পাচার হচ্ছিলো গাঁজা

প্লাষ্টিকের ড্রামের মধ্যে অভিনব পন্থায় ১০ কেজি গাঁজা পাচারের সময় পুলিশের হাতে মাদক সম্রাট গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন